September 15, 2026, 1:13 am
শিরোনাম:
অভয়নগরে ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঝিনাইদহ পৌরসভা’র অদক্ষ প্রকৌশলী ( ইঞ্জিনিয়ার ) দিয়ে চলছে উন্নয়ন কাজ। শহরের প্রধান ড্রেন নির্মাণে অদক্ষ নকশার খেসারত দেবে সাধারণ মানুষ? নওয়াপড়ায় ৮০ পিস ইয়াবা সহ আনিসুর রহমান আটক বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন–২০২৬ ঝিনাইদহের শৈলকুপার পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুজ্জামান রকি মৃত্যু হয়েছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ‘জামায়াতের সঙ্গেই আঁতাত করে রাজপথে মিছিলের সাহস পাচ্ছে আওয়ামী লীগ’! ঝিনাইদহে পৌর ছাত্রলীগের সভাপতি অপু ইসলাম গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। মুসলিম মেয়ের প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান মেয়ে ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হত্যার হুমকি ও অপপ্রচারের অভিযোগ
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

মোহাম্মদপুরে ৩২নং ওয়ার্ড বিএনপির শীতবস্ত্র বিতরণ ও বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া

মোঃ ইব্রাহিম হোসেনঃ

 

মোঃ ইব্রাহিম হোসেনঃ

রাজধানীর মোহাম্মদপুরে তীব্র শীতে বিপাকে পড়া অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৩২নং ওয়ার্ড শাখা। শুক্রবার (৯ জানুয়ারি) মোহাম্মদপুরের ৩২নং ওয়ার্ড এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। চলতি মৌসুমে জেঁকে বসা হাড়কাঁপানো শীত আর ঘন কুয়াশায় মোহাম্মদপুর এলাকার খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের জীবন যখন ওষ্ঠাগত, তখন তাঁদের প্রতি মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ৩২নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে কয়েক শতাধিক আর্তমানবতার মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়। বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, “বিএনপি সবসময় জনগণের দল। দেশে যখনই কোনো দুর্যোগ বা সংকট আসে, আমরা সাধ্যমতো সাধারণ মানুষের পাশে দাঁড়াই। কনকনে শীতে কোনো মানুষ যেন কষ্ট না পায়, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।” কম্বল পেয়ে স্থানীয় এক বৃদ্ধা আবেগাপ্লুত হয়ে বলেন, “এই শীতে কেউ আমাদের খোঁজ নেয়নি, বিএনপির এই কম্বল আমাদের অনেক উপকার করবে।” শীতবস্ত্র বিতরণের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার গৌরবোজ্জ্বল রাজনৈতিক জীবন তুলে ধরেন। তাঁরা বলেন, “মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের মানুষের অধিকার আদায়ের এক আপসহীন সংগ্রামের নাম। তিনি শুধু একজন নেত্রী নন, তিনি ছিলেন গণতন্ত্রের মা। দীর্ঘকাল কারাবরণ ও নানা শারীরিক প্রতিকূলতা সত্ত্বেও তিনি কখনো আদর্শের সাথে আপস করেননি।” বক্তারা আরও বলেন, “দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য তাঁর ত্যাগ ও দূরদর্শী নেতৃত্ব জাতি চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তাঁর আদর্শকে পাথেয় করেই আমরা আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাবো।” এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির আহমেদ, ৩২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী বেলাল আহমেদ, সাধারণ সম্পাদক আবুল বাশার সোহেল মোল্লা, সহ-সভাপতি সিমির হোসেন রিমি, দপ্তর সম্পাদক সমীর রায়, প্রচার সম্পাদক মোহাম্মদ সোনুসহ ৩২নং ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত এবং দেশের শান্তিকামী জনগণের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে দেশ ও জাতির ক্রান্তিলগ্নে রাজপথে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় থাকার দৃঢ় শপথ গ্রহণ করেন।



error: Content is protected !!