September 11, 2026, 5:58 pm
শিরোনাম:
মুসলিম মেয়ের প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান মেয়ে ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হত্যার হুমকি ও অপপ্রচারের অভিযোগ শৈলকুপা উপজেলার ৯নং মনোহরপুর ইউনিয়ন নির্বাচনে, ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, আমিরুল ইসলাম পান্না। সংসদে সড়কমন্ত্রী মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭টি বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’ চুক্তির টাকা কম দেওয়াই থানায় এজাহার মামলা দায়ের। ট্রাফিক বিভাগের পেশাদারিত্ব নিশ্চিতে বিশেষ সম্মাননা প্রদান করে কেএমপি কমিশনার। ঝিনাইদহের শৈলকূপার বগুড়া ইউনিয়নের দলিলপুর গ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ। ঝিনাইদহ অনলাইন ডেলিভারির নামে প্রতারণা পরিচালনা চক্রের ০৩(তিন) হোতা গ্রেফতার। শৈলকুপায় জোড়া মামলার ঘটনায় ১৫ জন আসামি গ্রেফতার
Notice :
কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

শৈলকুপা উপজেলার ৯নং মনোহরপুর ইউনিয়ন নির্বাচনে, ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, আমিরুল ইসলাম পান্না।

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
আসন্ন ইউনিয়ন নির্বাচনে।
শৈলকুপা উপজেলার ৯নং মনোহরপুর ইউনিয়ন নির্বাচনে, ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, আমিরুল ইসলাম পান্না।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৯নং মনোহরপুর ইউনিয়ন নির্বাচনে ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন শৈলকুপা উপজেলা কৃষক দলের সংগ্রামী যুগ্ম- আহবায়ক আমিরুল ইসলাম পান্না।
সম্প্রতি স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থীতার বিষয়টি নিশ্চিত করেন।
আমিরুল ইসলাম পান্ন জানান, ইতোমধ্যে ৭নং ওয়ার্ডের সকল এলাকায় গণসংযোগ শুরু করেছেন। এবং সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন।
তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছি। বর্তমানে ৭নং ওয়ার্ডের মানুষ নেতৃত্বে পরিবর্তন চায়। আমি মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের সুখ-দুঃখের কথা শুনছি।
নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও বলেন,
“যদি ওয়ার্ড বাসি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তাহলে আমি পুরো ৭নং ওয়ার্ড বাসির একটি আধুনিক ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। এলাকার উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখার পাশাপাশি আমার প্রধান লক্ষ্য থাকবে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা।”
তিনি আরও বলেন, যুবসমাজকে সাথে নিয়ে সন্ত্রাস ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে তিনি বদ্ধপরিকর। আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি ৭নং ওয়ার্ড বাসির দোয়া ও পূর্ণ সহযোগিতা কামনা করেছেন।



error: Content is protected !!