মোঃ ইব্রাহিম হোসেনঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুম কবির। আজ রবিবার (১৮ জানুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। বিবৃতিতে মোঃ মাসুম কবির বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি। জাতি যখন সংকটে দিকভ্রান্ত হয়েছিল, তখন তিনি সঠিক পথের দিশা দিয়েছিলেন। আজ তাঁর জন্মবার্ষিকীতে আমরা তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন শপথ গ্রহণ করছি।” বিবৃতিতে তিনি অত্যন্ত শোকাতুর হৃদয়ে বিএনপি চেয়ারপারসন ও আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, “দেশ ও গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার ত্যাগ ও অবদান জাতি চিরকাল কৃতজ্ঞতাভরে স্মরণ করবে।” মোহাম্মদপুর থানার নেতাকর্মীদের উদ্দেশ্যে মোঃ মাসুম কবির বলেন, “শহীদ জিয়ার ঘোষিত ১৯ দফা কর্মসূচি আজও বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের মূলমন্ত্র। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন অপরিহার্য।” তিনি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনকে আরও বেগবান করতে মোহাম্মদপুর থানার সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সবশেষে তিনি শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।