July 29, 2026, 7:42 pm
শিরোনাম:
শৈলকুপায় ক্ষমতার পালাবদলে আ’লীগ সমর্থিতদের ‘বিএনপি প্রীতি’: ইছহাক হোসেনকে নিয়ে তুমুল বিতর্ক দাগনভূঞায় উদ্বোধন হতে যাচ্ছে আধুনিক ডিজিটাল সাইন প্রতিষ্ঠান ‘সফল’ শৈলকূপা চড়িয়ার বিল বাজার মিতু বেকারিতে অভিযান! গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ কাফরুলে যুবদলকর্মী হত্যা কালীগঞ্জের চার খুনি সাবেক এমপির ঘনিষ্ট, দেখা গেছে বিএনপির মিছিলেও নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টালিংয়ের মানববন্ধনের ঘোষণা আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হরিনাকুন্ডু থানা পুলিশের যৌথ একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার
Notice :
অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ঝিনাইদহে নিবন্ধনহীন ১৯৮ ক্লিনিক-ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা কালীগঞ্জে কাশিপুর রেলগেট এলাকায় ট্রেনে কা.টা পড়ে, দুই পা হারালেন এক যুবক। ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে করা মামলা খারিজ ১০নং বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের কাঠবাড়ির (নির্বাচনী বাজার সংলগ্ন)মোঃ একরামুল দিন- দুপুরে ভাতিজার হাতে খু*ন। ইটবোঝাই ট্রলির ধাক্কায় পুলিশ সদস্যের স্ত্রীর মর্মান্তিক মৃত্যু! কাশিয়ানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সাবেক রাষ্ট্রপতি জমির উদ্দিনকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় প্রধানমন্ত্রী শৈলকুপায় শিক্ষার্থীকে চুল কেটে দিলেন সভাপতি, শিক্ষকের দিকে তেড়ে গেলেন বাবা!

নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের তিন দশক উৎযাপন,‘মিট অ্যান্ড গ্রিট’ ও সম্মাননা প্রদান

 হাকিকুল ইসলাম খোকন

 হাকিকুল ইসলাম খোকন

নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকান কমিউনিটির রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক অগ্রযাত্রাকে আরও সুসংহত করার লক্ষ্যে নিউ আমেরিকান ইয়ুথ ফোরাম এবং নিউ আমেরিকান উইমেন’স ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হলো নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের তিন দশক উৎযাপনের এক বর্ণাঢ্য বার্ষিক ডিনার ও ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠান। গত রবিবার,১১ জানুয়ারী ২০২৬,সন্ধ্যা সাডে ৬টায় কুইন্সের উডসাইডে গুলশান টেরেসে আয়োজিত এ আয়োজনে যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিবিদ, নির্বাচিত জনপ্রতিনিধি ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনদের মিলনমেলা বসে।খবর আইবিএননিউজ। অনুষ্ঠানের শুরুতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী আলভান চৌধুরী। উপস্থিত সবাই দাঁড়িয়ে দুই দেশের জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিউ আমেরিকান ইয়ুথ ফোরামের সভাপতি নুসরাত আলম এবং নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের নবনির্বাচিত সভাপতি আহনাফ আলম। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও মুলধারার রাজনীতিক মোরশেদ আলম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ইউএস কংগ্রেস মেম্বার গ্রেস মেং, নিউইয়র্ক স্টেট সিনেটর লি রয় কমরি ও জন ল্যু, অ্যাসেম্বলি মেম্বার জেসিকা গঞ্জালেস রোহাস, স্টিভেন রাগা ও ক্যাটালিনা ক্রুজ, নিউইয়র্ক সিটি কাউন্সিল মেম্বার লিন্ডা লি, সান্ড্রা উং ও শেখর কৃষ্ণান, নিউজার্সির ফ্র্যাঙ্কলিন টাউনশিপের ডেপুটি মেয়র ও কাউন্সিল মেম্বার শিপা উদ্দিনসহ মূলধারার বহু রাজনৈতিক নেতা। পাশাপাশি বক্তব্য দেন মূলধারার লেবার লিডার রাজনীতিক মাফ মিবাহ উদ্দীন, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা ফাহাদ সোলায়মান, কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, ড. দিলীপ নাথ, রিপাবলিকান পার্টির নেতা নাসির আলী খান পল, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মেরাজ, স্টেট কমিটি মেম্বার জামিলা উদ্দীন, সাপ্তাহিক প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকনসহ আরও অনেকে। বক্তারা যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূতদের সম্পৃক্ততা বৃদ্ধিতে নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের প্রতিষ্ঠাতা মোরশেদ আলমের ভূমিকা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, সংগঠিত রাজনৈতিক অংশগ্রহণের মাধ্যমেই বাংলাদেশি আমেরিকান কমিউনিটি নিজেদের অধিকার ও অবস্থান আরও শক্তিশালী করতে পারবে। এ সময় বাংলাদেশি কমিউনিটির সামাজিক ও অর্থনৈতিক অবদানের ভূয়সী প্রশংসা করা হয়। অনুষ্ঠানে সমাজ, রাজনীতি, ব্যবসা ও মানবসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে ১০ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন— নিউইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট জুমানি উইলিয়ামস, অ্যাসেম্বলি মেম্বার জেসিকা গঞ্জালেস রোহাস, আয়েশা সিদ্দিকা নওরিন, বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল বেহেদু, মিয়া বাশার, জয়নাল আবেদীন, জাহাঙ্গীর আলম, আমিন মেহেদী, সেলিনা শারমিন এবং বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইনকে। এছাড়া বিশেষ সার্টিফিকেট প্রদান করা হয় আহসান উদ্দিন (এহসান জুয়েল) এবং অটিজম সোসাইটি হ্যাবিলিটেশন অর্গানাইজেশন (আসো)কে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে সমর্থন ও সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান মোরশেদ আলম, সভাপতি আহনাফ আলম, নিউ আমেরিকান ইয়ুথ ফোরামের সভাপতি নুসরাত আলম, নিউ আমেরিকান উইমেন’স ফোরামের সভাপতি অ্যাডভোকেট রুবাইয়া রহমান, নির্বাহী উপদেষ্টা অধ্যাপিকা হুসনে আরা, কর্মকর্তা রাব্বি সৈয়দ, আনজাম সিদ্দিকী রাফি, জে মোল্লা সানি, জাপনিত সিং, ভাইস প্রেসিডেন্ট মুশরাত শাহীন অনুভা, শাহ ফারুকসহ আয়োজক নেতৃবৃন্দ। উল্লেখ্য, এ আয়োজনে মূলধারার নির্বাচিত জনপ্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন, যা নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকানদের ঐক্য ও রাজনৈতিক সক্ষমতার শক্ত বার্তা বহন করে।শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।



error: Content is protected !!