July 29, 2026, 6:36 pm
শিরোনাম:
শৈলকুপায় ক্ষমতার পালাবদলে আ’লীগ সমর্থিতদের ‘বিএনপি প্রীতি’: ইছহাক হোসেনকে নিয়ে তুমুল বিতর্ক দাগনভূঞায় উদ্বোধন হতে যাচ্ছে আধুনিক ডিজিটাল সাইন প্রতিষ্ঠান ‘সফল’ শৈলকূপা চড়িয়ার বিল বাজার মিতু বেকারিতে অভিযান! গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ কাফরুলে যুবদলকর্মী হত্যা কালীগঞ্জের চার খুনি সাবেক এমপির ঘনিষ্ট, দেখা গেছে বিএনপির মিছিলেও নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টালিংয়ের মানববন্ধনের ঘোষণা আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হরিনাকুন্ডু থানা পুলিশের যৌথ একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার
Notice :
অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ঝিনাইদহে নিবন্ধনহীন ১৯৮ ক্লিনিক-ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা কালীগঞ্জে কাশিপুর রেলগেট এলাকায় ট্রেনে কা.টা পড়ে, দুই পা হারালেন এক যুবক। ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে করা মামলা খারিজ ১০নং বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের কাঠবাড়ির (নির্বাচনী বাজার সংলগ্ন)মোঃ একরামুল দিন- দুপুরে ভাতিজার হাতে খু*ন। ইটবোঝাই ট্রলির ধাক্কায় পুলিশ সদস্যের স্ত্রীর মর্মান্তিক মৃত্যু! কাশিয়ানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সাবেক রাষ্ট্রপতি জমির উদ্দিনকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় প্রধানমন্ত্রী শৈলকুপায় শিক্ষার্থীকে চুল কেটে দিলেন সভাপতি, শিক্ষকের দিকে তেড়ে গেলেন বাবা!

লন্ডনে হযরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.)–এর ১৮তম ঈসালে সওয়াব মাহফিল যথাযোগ্য মর্যাদারসসঙ্গে অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন,

 

হাকিকুল ইসলাম খোকন,

মুর্শিদে বারহক, উস্তাদুল উলামা হযরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.)–এর ১৮তম ঈসালে সওয়াব মাহফিল লন্ডনে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬,দারুল হাদিস লতিফিয়া ও আঞ্জুমানে আল-ইসলাহ লন্ডন ডিভিশন এর যৌথ উদ্যোগে আয়োজিত এই মাহফিলে শত শত ধর্মপ্রাণ মানুষ ও ছাহেব কিবলাহর মুহিব্বীন অংশগ্রহণ করেন। মাহফিলে খতমুল কুরআন, হযরত ফুলতলী (রহ.)–এর বর্ণাঢ্য জীবন ও অবদান নিয়ে আলোচনা এবং মিলাদ শরিফ অনুষ্ঠিত হয়।আইবিএননিউজকে এ সংবাদদিয়েছেন সাংবাদিক মকিস মনসুর।
মাহফিলে দারুল হাদিস লতিফিয়া–এর সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরীর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান মাওলানা ফরিদ আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত এই মহতি মাহফিলে আলোচনায় অংশগ্রহণ করেন আঞ্জুমানে আল-ইসলাহ-এর সাবেক সভাপতি হযরত মাওলানা আব্দুল জলিল, মুহাদ্দিস মাওলানা শিহাব উদ্দিন, মুফতি মাওলানা আশরাফুর রহমান, দারুল হাদিস লতিফিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাহহার, এবং আল-ইসলাহ মসজিদ (মিশিগান)-এর চেয়ার হাজী আব্দুল মোতালিব প্রমুখ।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন মাওলানা মো. আব্দুল মালিক, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আব্দুল আউয়াল হেলাল, মুফতি মারুফ আহমদ, হাফিজ মাওলানা আনহার আহমদ, মো. বদরুল ইসলাম, মো. সদরুল ইসলাম, মাওলানা মুজতবা হাসান চৌধুরি নুমান, হাজি আব্দুস সালাম, মিজান খান, মাওলানা মুসলে উদ্দিনসহ বহু উলামায়ে কেরাম, হাফেজে কুরআন এবং হযরত ছাহেব কিবলাহ (রহ.)–এর অসংখ্য মুহিব্বীন। তাঁদের উপস্থিতিতে মাহফিলটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
বৃটেন থেকে সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর জানান উক্ত মাহফিলে কিরাআত, নাত ও শানে ফুলতলী পরিবেশন করেন কারি সুফিয়ান বিল্লাহ, মাওলানা সুলতান আহমদ, কারি আব্দুল মুহিত, আহমদ নিয়াজ এবং মাওলানা কায়েদ উদ্দিন।
বক্তারা তাঁদের আলোচনায় হযরত আল্লামা ফুলতলী (রহ.)–এর তাকওয়া, ইখলাস, বিনয়, উম্মাহর প্রতি দরদ এবং আজীবন দ্বীনি খেদমতের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বিশেষভাবে বিশ্বব্যাপী কুরআনের খেদমত, হাদিস শিক্ষার প্রসার এবং সার্বিকভাবে দ্বীনে ইসলামের প্রচার ও প্রতিষ্ঠায় তাঁর অবিস্মরণীয় অবদানের কথা তুলে ধরা হয়। বক্তারা বলেন, তাঁর রেখে যাওয়া দ্বীনি প্রতিষ্ঠান, ছাত্রবৃন্দ ও আদর্শই তাঁর জীবন্ত উত্তরাধিকার।
অনুষ্ঠানটি শেষ হয় এক হৃদয়স্পর্শী মোনাজাতের মাধ্যমে, যেখানে হযরত ছাহেব কিবলাহ, হযরত মুহাদ্দীছ ছাহেব হুজুর সহ সকল মুর্দেগানদের রূহের মাগফিরাত, দরজা বুলন্দি, তাঁদের খিদমতের কবুলিয়াত কামনা করা হয়।

উল্লেখ্য, ব্রিটেনের বিভিন্ন শহরে মসজিদ ও মাদ্রাসায় হযরত ছাহেব কিবলাহ রহ. এর ঈসালে ছাওয়াব মাহফিল যথাযোগ্য মর্যাদায় পুরো জানুয়ারি মাসব্যাপি পালিত হয়েছে।



error: Content is protected !!