September 15, 2026, 12:58 am
শিরোনাম:
অভয়নগরে ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঝিনাইদহ পৌরসভা’র অদক্ষ প্রকৌশলী ( ইঞ্জিনিয়ার ) দিয়ে চলছে উন্নয়ন কাজ। শহরের প্রধান ড্রেন নির্মাণে অদক্ষ নকশার খেসারত দেবে সাধারণ মানুষ? নওয়াপড়ায় ৮০ পিস ইয়াবা সহ আনিসুর রহমান আটক বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন–২০২৬ ঝিনাইদহের শৈলকুপার পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুজ্জামান রকি মৃত্যু হয়েছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ‘জামায়াতের সঙ্গেই আঁতাত করে রাজপথে মিছিলের সাহস পাচ্ছে আওয়ামী লীগ’! ঝিনাইদহে পৌর ছাত্রলীগের সভাপতি অপু ইসলাম গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। মুসলিম মেয়ের প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান মেয়ে ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হত্যার হুমকি ও অপপ্রচারের অভিযোগ
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

মোহাম্মদপুরে আব্দুর রহমান (ভুট্টু)-র স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ ইব্রাহিম হোসেনঃ

 

মোঃ ইব্রাহিম হোসেনঃ

রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহমান (ভুট্টু)-র মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) জুমার নামাজ শেষে মোহাম্মদপুর টাউনহল সংলগ্ন শহীদ পার্ক কেন্দ্রীয় জামে মসজিদে এই মাহফিল আয়োজন করা হয়। মরহুমের দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী এবং দেশের জনপ্রিয় স্কুল-কলেজ ইউনিফর্ম প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘লিটন মাস্টার টেইলার্স এন্ড ফেব্রিক্স’-এর স্বত্বাধিকারী মোঃ মোকলেছুর রহমান (লিটন মাস্টার) এই বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দারুন্নাজাত ছিদ্দিকীয়া কামিল মাদ্রাসার প্রধান মুফতি এবং মোহাম্মদপুর টাউনহল শহীদ পার্ক কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ মুফতি মাওলানা ওসমান গনি সালেহী। মোনাজাতের আগে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে মুফতি মাওলানা ওসমান গনি সালেহী বলেন, “আব্দুর রহমান (ভুট্টু) ছিলেন একজন অত্যন্ত সজ্জন, মিষ্টভাষী ও দায়িত্বশীল মানুষ। একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ সময় অত্যন্ত নিষ্ঠার সাথে তিনি তার সেবা প্রদান করে গেছেন। আমরা আজ আল্লাহর দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করছি, যেন আল্লাহ তার জীবনের সমস্ত নেক আমল কবুল করেন এবং তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।” উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি ২০২৬, রোজ বুধবার আব্দুর রহমান (ভুট্টু) ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও অগণিত শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ পরিবার এবং স্থানীয় মহলে শোকের ছায়া নেমে আসে।



error: Content is protected !!