ইব্রাহিম হোসেনঃ
ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর-শেরেবাংলা নগর) সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ববি হাজ্জাজের সমর্থনে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। আজ ২৭ জানুয়ারি ২০২৬ রোজ মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং রাজপথের লড়াকু নেতা আনোয়ার হোসেন মাসুদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। নির্বাচনী প্রচারণামূলক এই গণসংযোগটি শেরে বাংলা রোডের পুলপাড় জামে মসজিদ থেকে শুরু হয়ে আল্লাহ করিম মসজিদ ও জনতার বাজার হয়ে রহিম বেপারীর ঘাটে গিয়ে শেষ হয়। বিএনপি ও অঙ্গ-সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ সময় এলাকার প্রতিটি অলিগলি নির্বাচনী মিছিলে মুখরিত হয়ে ওঠে। গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে আনোয়ার হোসেন মাসুদ বলেন, “এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের হারানো ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ তাদের যোগ্য প্রতিনিধি বেছে নেবে এবং গণতন্ত্রের বিজয় সুনিশ্চিত করবে।” তিনি আরও বলেন, নির্বাচিত হলে ঢাকা-১৩ আসন হবে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি মডেল এলাকা। একই সঙ্গে এলাকাকে ভূমিদস্যু, দখলদার ও কিশোর গ্যাংয়ের উপদ্রবমুক্ত করে একটি শান্তিপূর্ণ জনপদে রূপান্তর করা হবে। আনোয়ার হোসেন মাসুদ এলাকার ব্যবসায়িক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।