October 28, 2026, 10:53 am
শিরোনাম:
শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়ন  ভূমি অফিসে দালাল ছাড়া মেলে না সেবা, বঞ্চিত ভূমি মালিকরা; রাজস্ব হারাচ্ছে সরকার মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ তুলে নিল দুর্বৃত্তরা লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা। অ্যাডভোকেট মাসুম খানের নিঃশর্ত মুক্তির দাবিতে মোহাম্মদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। মনাকষা সীমান্তে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ”পরিচালনা শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি। শৈলকূপায় ডোপ টেষ্টে ২ জনের শরীরে প্রমাণ পাওয়া গেল মাদকের। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ নুর আলমের শুভেচ্ছা। ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ। ঝিনাইদহ জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব হলেন সাকিব রানা। এনসিপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের উদীয়মান নেত্রী শাহরিন ইরা।
Notice :
শৈলকুপায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রূম্যমান আদালতের অভিযান: ২১ হাজার ৫০০ টাকা জরিমানা!… ঝিনাইদহে ড্রেন নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগে দুই কথিত সাংবাদিক আটক” শৈলকূপা উপজেলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভুয়া আনসার সদস্য দিয়ে পূজা মন্ডপের ডিউটি চলমান। মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৫নং ফুলহরি ইউনিয়ন সুব্রত দধি মিষ্টি ভান্ডারে মিষ্টি বাকি না দেয়ার কারণে সুব্রত উপরে ও তার মায়ের উপরে হামলা! ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি।

ফের ভারতীয়দের জন্য বড় ধাক্কা এলো যুক্তরাষ্ট্র থেকে!

আন্তর্জাতিক নিউজ ডেস্ক

আন্তর্জাতিক নিউজ ডেস্ক

ট্রাম্পের ঘোষণার কয়েক মাস পর এইচ-১বি ভিসা আবেদন ফি এক লাখ ডলার বাড়ানোর কথা বলা হয়।ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে কর্মরত উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের জন্য, বিশেষ করে ভারতীয়দের জন্য বড় ধাক্কা এসেছে টেক্সাস অঙ্গরাজ্য থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতিকে সমর্থন জানিয়ে সেখানকার সরকারি সংস্থা ও বিশ্ববিদ্যালয়ে এইচ-১বি ভিসা আবেদন স্থগিতের ঘোষণা দেয়া হয়েছে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এক সরকারি চিঠিতে জানান, এইচ-১বি ভিসা কর্মসূচির কারণে এমন অনেক চাকরি বিদেশিদের হাতে চলে যাচ্ছে, যা টেক্সান বা স্থানীয়দের পাওয়া উচিত ছিল। তার ভাষায়, এই কর্মসূচি মূলত বিশেষায়িত ও অপূরণীয় দক্ষতা সম্পন্ন লোক আনার জন্য হলেও বাস্তবে তা অনেক ক্ষেত্রে স্থানীয়দের চাকরির সুযোগ কেড়ে নিচ্ছে। খবর হিন্দুস্তান টাইমসের।

এই সিদ্ধান্তটি আসে ট্রাম্পের সেই ঘোষণার কয়েক মাস পর, যেখানে তিনি এইচ-১বি ভিসা আবেদন ফি এক লাখ ডলার বাড়ানোর কথা বলেন। নতুন নির্দেশ অনুযায়ী, ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত টেক্সাসের রাজ্য বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ও অন্যান্য সরকারি সংস্থায় এইচ-১বি ভিসা আবেদন স্থগিত থাকবে।

হিউস্টন ক্রনিকলের তথ্য অনুযায়ী, যদিও টেক্সাসে অধিকাংশ এইচ-১বি কর্মী বেসরকারি খাতে কাজ করেন, তবুও সরকারি বিশ্ববিদ্যালয় ও স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য সংখ্যক ভিসাধারী কর্মরত আছেন।

এমন সিদ্ধান্ত ভারতীয়দের জন্য বিশেষভাবে উদ্বেগজনক। পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় ৫ লাখ ৭০ হাজার ভারতীয় টেক্সাসে থাকেন। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের ওপরও বাড়তি চাপ তৈরি করতে পারে, বিশেষত বাণিজ্য ও শুল্ক ইস্যুতে গভীর টানাপোড়েনের মধ্যে।



error: Content is protected !!