September 18, 2026, 5:03 pm
শিরোনাম:
কালিগঞ্জের চরদহা বায়তুল আমান জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। শান্তিপূর্ণ পরিবেশে শৈলকুপা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন। কালীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু। আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী। কুবিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দাবি ছাত্রদলের। জমিজমা সংক্রান্ত শত্রুতায় প্রতিপক্ষকে ফাঁসাতে সাজানো হয়েছিল ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা। দুদকের হস্তক্ষেপে গোপালগঞ্জের “স্বর্ণা টাওয়ারের দেখাশুনার দায়িত্ব পাইলো রিসিভার। কোটচাঁদপুর পৌর কল্যাণ সমিতি-ঢাকা’ প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে। রাতের আঁধারে বিষ, সকালে মাছের মিছিল শৈলকুপায় চার তরুণের স্বপ্নভঙ্গ পহরচাঁদায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রেলব্রিজ ও সরকারি সড়ক
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

ঝিনাইদহে ভ্রাতৃপ্রতিম ছাত্রসংগঠনের সম্মানে শিবিরের ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহে ভ্রাতৃপ্রতিম বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের সম্মানে সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির-এর ঝিনাইদহ জেলা শাখা। রবিবার বিকালে শহরের লা এলিমেন্তো রেস্টুরেন্টে আয়োজিত এ মাহফিল অনুষ্ঠিত হয় পারস্পরিক সংলাপ, সম্প্রীতি ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মিলনমেলায়।
জেলা শিবিরের সভাপতি উবাইদুর রহমান খাঁনের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন শহর শিবিরের সভাপতি শেখ আল-আমীন, জেলা শিবিরের সাবেক সভাপতি আরিফ হোসেন, জেলা সেক্রেটারি রিয়াজুল ইসলাম, জেলা সমন্বয়ক যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, জেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জেলা খেলাফত ছাত্র মজলিসের সভাপতি উসামা হক, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আঃ রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা পর্বে বক্তারা রমজানের শিক্ষা—আত্মশুদ্ধি, সংযম, ন্যায় ও মানবকল্যাণ—বাস্তব জীবনে প্রতিফলিত করার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষাঙ্গনে সুস্থ ধারার ছাত্ররাজনীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ইফতার মাহফিলটি জেলার ছাত্রসমাজের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং ঐক্যবদ্ধভাবে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।



error: Content is protected !!