
বিধান চন্দ্র বিশ্বাস
আমার দেশ বাংলা দেশ
শিল্পীর আঁকা ছবি,
এখানে বসিয়া হাজার কবিতা
লিখেছে হাজার কবি
আমার দেশ বাংলা দেশ।।
সোনার ফসলে ভরা প্রান্তর
প্রাণে প্রাণে ভালো বাসা,
গাছের শাখে পাখির গানে
জীবন পেয়েছে দিশা
আমার দেশ বাংলা দেশ।।
কৃষক ছুটেছে আপন কাজে
রাখাল বাজায় বাঁশী,
মৌমাছিরা মধু আহরণে
ফুলে ফুলে বেড়ায় মাতি
আমার দেশ বাংলা দেশ।।
ঝিলের জলে শাপলা ফোটে
পুকুর ভরা মাছে,
রাখাল ছেলে গরু চরাই
সবুজ ঘেরা মাঠে
আমার দেশ বাংলা দেশ।।
নীল গগনে আলোর মেলায়
মেঘের লুকোচুরি,
এ কোন রাজার স্বপ্ন পূরি
রঙ বেরঙের ছবি
আমার দেশ বাংলা দেশ।।।