September 14, 2026, 12:14 am
শিরোনাম:
অভয়নগরে ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঝিনাইদহ পৌরসভা’র অদক্ষ প্রকৌশলী ( ইঞ্জিনিয়ার ) দিয়ে চলছে উন্নয়ন কাজ। শহরের প্রধান ড্রেন নির্মাণে অদক্ষ নকশার খেসারত দেবে সাধারণ মানুষ? নওয়াপড়ায় ৮০ পিস ইয়াবা সহ আনিসুর রহমান আটক বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন–২০২৬ ঝিনাইদহের শৈলকুপার পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুজ্জামান রকি মৃত্যু হয়েছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ‘জামায়াতের সঙ্গেই আঁতাত করে রাজপথে মিছিলের সাহস পাচ্ছে আওয়ামী লীগ’! ঝিনাইদহে পৌর ছাত্রলীগের সভাপতি অপু ইসলাম গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। মুসলিম মেয়ের প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান মেয়ে ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হত্যার হুমকি ও অপপ্রচারের অভিযোগ
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

ঠাকুরগাঁওয়ে আউলিয়াপুর ইউনিয়নে দরিদ্রদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

জহিরুল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

 

জহিরুল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হারুন অর রশিদ।

এ সময় ট্যাগ অফিসার, ভূল্লী থানা পুলিশ, ইউনিয়ন পরিষদের সচিব, সদস্যবৃন্দ, গ্রাম পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কর্মসূচির আওতায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মোট ২ হাজার ৩৫০টি অসহায় ও নিম্ন আয়ের পরিবারকে সরকারের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে চাল প্রদান করা হয়।

উপস্থিত বক্তারা বলেন, সরকারের এই ভিজিএফ কর্মসূচির মাধ্যমে প্রতি বছর ঈদকে সামনে রেখে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়, যাতে তারা ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে পারেন।

প্যানেল চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত অসহায় ও দুস্থ পরিবারের তালিকা করে স্বচ্ছতার সাথে চাল বিতরণ করা হচ্ছে। এতে করে অনেক পরিবার ঈদের আগে কিছুটা স্বস্তি পাচ্ছে।”

চাল পেয়ে উপকারভোগীরা সরকারের এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



error: Content is protected !!