October 28, 2026, 8:11 am
শিরোনাম:
শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়ন  ভূমি অফিসে দালাল ছাড়া মেলে না সেবা, বঞ্চিত ভূমি মালিকরা; রাজস্ব হারাচ্ছে সরকার মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ তুলে নিল দুর্বৃত্তরা লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা। অ্যাডভোকেট মাসুম খানের নিঃশর্ত মুক্তির দাবিতে মোহাম্মদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। মনাকষা সীমান্তে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ”পরিচালনা শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি। শৈলকূপায় ডোপ টেষ্টে ২ জনের শরীরে প্রমাণ পাওয়া গেল মাদকের। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ নুর আলমের শুভেচ্ছা। ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ। ঝিনাইদহ জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব হলেন সাকিব রানা। এনসিপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের উদীয়মান নেত্রী শাহরিন ইরা।
Notice :
শৈলকুপায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রূম্যমান আদালতের অভিযান: ২১ হাজার ৫০০ টাকা জরিমানা!… ঝিনাইদহে ড্রেন নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগে দুই কথিত সাংবাদিক আটক” শৈলকূপা উপজেলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভুয়া আনসার সদস্য দিয়ে পূজা মন্ডপের ডিউটি চলমান। মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৫নং ফুলহরি ইউনিয়ন সুব্রত দধি মিষ্টি ভান্ডারে মিষ্টি বাকি না দেয়ার কারণে সুব্রত উপরে ও তার মায়ের উপরে হামলা! ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি।

সোহেল তাজ একজন ‘উন্মাদ ও হিরোইনখোর’: সাবেক রাষ্ট্রদূত হারুন অর রশিদ

হাকিকুল ইসলাম খোকন

 

হাকিকুল ইসলাম খোকন,

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে ‘উন্মাদ’, ‘হিরোইনখোর’ ও ‘অসভ্য’ আখ্যা
দিয়ে নজিরবিহীন আক্রমণ করেছেন সাবেক রাষ্ট্রদূত হারুন অর রশিদ। এক ভিডিও বার্তায় তিনি সোহেল তাজের ব্যক্তিগত জীবন, পরিবার এবং বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করেন। একইসঙ্গে সোহেল তাজের জন্য ‘কঠোর সাজা’ অপেক্ষা করছে বলে সরাসরি হুমকি দিয়েছেন এই সাবেক কূটনীতিক।খবর আইবিএননিউজ ।

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য :- মাদকাসক্তির অভিযোগ: হারুন অর রশিদ সরাসরি দাবি করেছেন, সোহেল তাজ হিরোইন ও
গাঁজা সেবন করে নিজের নার্ভাস সিস্টেম ধ্বংস করে ফেলেছেন। তার ভাষায়, “আপনার চোখ মুখ দেখলে বোঝা যায় আপনি একটা উদভ্রান্ত হিরোইনখোর যুবক।”- ব্যক্তিত্ব নিয়ে কটাক্ষ: সোহেল তাজকে ‘উন্মাদ’ ও ‘অর্বাচীন’ উল্লেখ করে সাবেক রাষ্ট্রদূত হারুন অর রশিদ
বলেন, তাজউদ্দীনের ছেলে হয়ে হিরোইনখোর হতে তার লজ্জা হওয়া উচিত।

– সজীব ওয়াজেদ জয়ের প্রশংসা: সোহেল তাজের সমালোচনা করতে গিয়ে তিনি সজীব ওয়াজেদ জয়ের স্তুতি গেয়ে বলেন, জয়ের মতো মেধাবী ও গণতান্ত্রিক মানুষ বাংলাদেশে আর একজনও নেই।

– কঠোর সাজার হুমকি: হারুন অর রশিদ হুঁশিয়ারি দিয়ে বলেন, সোহেল তাজের জন্য কঠোর সাজা প্রস্তুত করা হচ্ছে এবং শুধু ধিক্কার দিয়ে তার পরিণতি শেষ হবে না।
বিস্তারিত প্রতিবেদন:সাবেক রাষ্ট্রদূত হারুন অর রশিদ তার বক্তব্যে সোহেল তাজকে পিনাকী ভট্টাচার্যের সঙ্গে তুলনা করে বলেন, পিনাকীর মতো ‘ধুরন্ধর চালবাজ’ হওয়ার যোগ্যতা সোহেল তাজের
নেই। তিনি দাবি করেন, সোহেল তাজ ও তার ভাইবোনদের অন্ধকার থেকে তুলে এনে শেখ হাসিনাই মন্ত্রী-এমপি বানিয়েছিলেন, অথচ এখন সোহেল তাজ সেই শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের
বিরুদ্ধেই বিষোদগার করছেন।সোহেল তাজের শারীরিক অবস্থা নিয়ে বিদ্রূপ করে হারুন অর রশিদ বলেন, “আপনি বিড়ি, সিগারেট,গাঁজা খেয়ে নিজেকে ধ্বংস করেছেন। নার্ভাস সিস্টেম ধ্বংস হয়ে গেলে ব্যায়াম করে তা ঠিক করা যায় না। আপনার পিনাকীর মতো স্বাস্থ্যও নেই, মেধাও নেই।”

তিনি আরও বলেন, “তাজউদ্দীনের ছেলে হইতে হিরোইনচি হইছেন মিয়া, লজ্জা করে না? জয় কি হিরোইন খেয়েছে? জয় কি গাঁজা খেয়েছে? জয়ের সমালোচনা করার কোনো যোগ্যতাই আপনার নেই।”

সোহেল তাজের বর্তমান রাজনৈতিক অবস্থানকে ‘মরীচিকার পেছনে ঘোরা’ উল্লেখ করে হারুন অর
রশিদ বলেন, সোহেল তাজ বর্তমানে ড. ইউনূসের লেজুরবৃত্তি করছেন এবং জামায়াতের
প্রিয়পাত্র হওয়ার চেষ্টা করছেন। তিনি দাবি করেন, আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশে
তাজউদ্দীন আহমদের নামও কেউ নেবে না।

বক্তব্যের শেষ দিকে অত্যন্ত কঠোর ভাষায় হারুন অর রশিদ বলেন, “শয়তানি বাদ দেন। বাদ
না দিলে সাজা কিন্তু পাবেন, কঠোর সাজা। এই সাজাগুলো অনেকের জন্য রেডি হচ্ছে। আপনার
জন্য ধিক্কার তো আছেই, এর চেয়েও কঠোর কিছু আপনার জন্য অপেক্ষা করছে।”

একজন সাবেক উচ্চপদস্থ কূটনীতিকের পক্ষ থেকে একজন সাবেক প্রতিমন্ত্রীর প্রতি এমন চরম
অপমানজনক এবং আক্রমণাত্মক ভাষা প্রয়োগের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া
সৃষ্টি হয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই আলোচনার
কেন্দ্রবিন্দুতে রয়েছে। তবে এ বিষয়ে সোহেল তাজের কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি।



error: Content is protected !!