September 18, 2026, 11:41 am
শিরোনাম:
আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী। কুবিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দাবি ছাত্রদলের। জমিজমা সংক্রান্ত শত্রুতায় প্রতিপক্ষকে ফাঁসাতে সাজানো হয়েছিল ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা। দুদকের হস্তক্ষেপে গোপালগঞ্জের “স্বর্ণা টাওয়ারের দেখাশুনার দায়িত্ব পাইলো রিসিভার। কোটচাঁদপুর পৌর কল্যাণ সমিতি-ঢাকা’ প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে। রাতের আঁধারে বিষ, সকালে মাছের মিছিল শৈলকুপায় চার তরুণের স্বপ্নভঙ্গ পহরচাঁদায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রেলব্রিজ ও সরকারি সড়ক কুষ্টিয়ায় হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন: অপপ্রচার প্রতিরোধ ও নিরাপত্তার দাবি হাইকোর্ট বলেছে জোর করে পদত্যাগের বৈধতা নেই অভয়নগরে ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবকের কারাদণ্ড
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম নগরীতেই চোলাই মদের কারখানা, পুলিশের হানা, গ্রেপ্তার ৬

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ চোলাই মদের কারখানা ধ্বংস করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত পৌনে ১১টার দিকে নগরের দক্ষিণ মোহরা এলাকার আলী আকবরের একটি ভবনের নিচতলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— খাগড়াছড়ির বাঘাইছড়ি থানার সারোয়াতলী ইউনিয়নের শিজক এলাকার ললিত কুমার চাকমার ছেলে রিপন চাকমা (২৬), গুইমারা থানার হাকছড়ি ইউনিয়নের ছোট কালাপানি এলাকার যদুরঞ্জন চাকমার ছেলে বিপ্লব চাকমা (২৬) ও মেয়ে রেবিকা চাকমা (২৬), সিন্দুকছড়ি ইউনিয়নের কলাছড়ি পাড়ার অসখ কুমার চাকমার ছেলে বাবুধন চাকমা (২৭), বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার দুল্যাতলী ইউনিয়নের কৈলাস মহাজন পাড়ার হরিমোহন চাকমার মেয়ে টুনি চাকমা (৩৯) এবং ছেলে কৌশল বিকাশ চাকমা (২৮)।
চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহনেওয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মোহরা এলাকার একটি ভবনের নিচতলায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ৫১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, পানি মিশ্রিত প্রায় ১ হাজার লিটার গাঁজনকৃত শর্করা জাতীয় তরল পদার্থ এবং মদ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে— দুটি সিলভারের ছিদ্রযুক্ত পাতিল, দুটি কড়াই সদৃশ সিলভারের পাতিল, তিনটি বড় পাতিল এবং ৫০টি প্লাস্টিকের স্যালাইনের প্যাকেট।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুর হোসেন মামুন জানান, গ্রেপ্তারকৃতরা পার্বত্য জেলা থেকে চোলাই মদ তৈরির বিভিন্ন উপকরণ সংগ্রহ করে ভাড়া বাসায় কারখানা স্থাপন করেছিল। সেখানে উৎপাদিত মদ নগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দামে বিক্রির পরিকল্পনা ছিল তাদের।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।



error: Content is protected !!