September 11, 2026, 6:00 pm
শিরোনাম:
মুসলিম মেয়ের প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান মেয়ে ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হত্যার হুমকি ও অপপ্রচারের অভিযোগ শৈলকুপা উপজেলার ৯নং মনোহরপুর ইউনিয়ন নির্বাচনে, ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, আমিরুল ইসলাম পান্না। সংসদে সড়কমন্ত্রী মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭টি বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’ চুক্তির টাকা কম দেওয়াই থানায় এজাহার মামলা দায়ের। ট্রাফিক বিভাগের পেশাদারিত্ব নিশ্চিতে বিশেষ সম্মাননা প্রদান করে কেএমপি কমিশনার। ঝিনাইদহের শৈলকূপার বগুড়া ইউনিয়নের দলিলপুর গ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ। ঝিনাইদহ অনলাইন ডেলিভারির নামে প্রতারণা পরিচালনা চক্রের ০৩(তিন) হোতা গ্রেফতার। শৈলকুপায় জোড়া মামলার ঘটনায় ১৫ জন আসামি গ্রেফতার
Notice :
কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

মাগুরার শ্রীপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

মোঃ জাকিরুল ইসলাম মাগুরা জেলা প্রতিনিধি:

মোঃ জাকিরুল ইসলাম মাগুরা জেলা প্রতিনিধি:

“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্য নিয়ে ৮ এপ্রিল বুধবার সকালে শুরু হয়েছে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৬। শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহি অফিসার নাজমুল ইসলাম উপজেলা মিনি স্টেডিয়ামে এ মেলার উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ন কবির, উপজেলা প্রাণী সম্পাদ কর্মকতা মামুন খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গণি, খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ কাওছার আলী,লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাকিরুল ইসলাম,লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে সহ সরকারি শিক্ষক পরিমল বিশ্বাস, নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস আলীসহ ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া আরো অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “স্মার্ট উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গড়তে বিজ্ঞানের কোনো বিকল্প নেই। এই ধরণের মেলা ও প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটাবে এবং তাদের বিজ্ঞানমনস্ক করে তুলবে”।

​জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই মেলা চলবে আগামী ৯ এপ্রিল পর্যন্ত। দুই দিনব্যাপী এই আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করছে।

এছাড়াও বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বিপুল সংখ্যক শিক্ষার্থী।

​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



error: Content is protected !!