September 19, 2026, 5:22 pm
শিরোনাম:
মুক্তাগাছায় এসএসসি, দাখিল ও কারিগরী পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা। সেবারহাটে ‘MENZO’ শপের নতুন আউটলেটের জাকজমকপূর্ণ উদ্বোধন শিশু সাজিদুর রহমানের ৭ম জন্মদিন উদযাপিত। উ’গ্র’বা’দের ষড়যন্ত্র রুখে জাতীয় জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যেতে হবে। কালিগঞ্জের চরদহা বায়তুল আমান জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। শান্তিপূর্ণ পরিবেশে শৈলকুপা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন। কালীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু। আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী। কুবিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দাবি ছাত্রদলের। জমিজমা সংক্রান্ত শত্রুতায় প্রতিপক্ষকে ফাঁসাতে সাজানো হয়েছিল ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা।
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

শ্রীপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার  (মাগুরা):

 

মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার  (মাগুরা):

সংসদ অধিবেশন থেকে মাগুরায় ফিরেই শ্রীপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে যোগ দিয়েছেন মাগুরা-০১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খাঁন।

১১ এপ্রিল শনিবার বেলা সাড়ে ১১ টায় শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্ভোধন করেন মাগুরা-০১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খাঁন।

কর্মসূচীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন শ্রীপুর থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ আতাউর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নারগিস আরা পারভীন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম, উপজেলা সাবেক চেয়ারম্যান ও সভাপতি মোঃ বদরুল আলম হিরো, সাবেক সাধারন সম্পাদক খন্দকার আব্বাস উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার প্রমুখ।

এছাড়াও সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

এ উপলক্ষে শ্রীপুর উপজেলা চত্বর থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়ে শ্রীপুর বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার পাশে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে মশকনিধন কীটনাশক প্রয়োগ করা হয়। এসময় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।



error: Content is protected !!