
মোঃ আলাউদ্দিন লিংকন স্টাফ রিপোর্টার
আনন্দঘন ও মুখরিত পরিবেশে সাজিদুর রহমানের ৭ম জন্মদিন উদযাপিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেক কাটা ও ক্ষুদে শিশুদের অংশগ্রহণে এক ঘরোয়া অনুষ্ঠানে এ জন্মোৎসব পালিত হয়।
সাজিদুর রহমান নোয়াখালীর সেনবাগ উপজেলার ব্র্যাক ছাতারপাইয়া শাখার কর্মকর্তা শহিদুল ইসলামের সুযোগ্য সন্তান। ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করে সে।
জন্মদিনের এ আনন্দ আড্ডায় শিশুদের কলকাকলিতে পুরো আয়োজনটি এক প্রীতি সম্মেলনে রূপ নেয়। এতে সাজিদের সঙ্গে আনন্দের মুহূর্ত ভাগ করে নেয় সাদিয়া, সুবাদ, আতিফ, আলিফ, জিহাদ, আনাস, হুমায়রা, মিথিলা, মাহি, সায়মা, সাইফা, সাইমন, সাইফ, আব্দুর রহমান সহ এলাকার আরও অনেক ক্ষুদে বন্ধুরা।
অনুষ্ঠানে আগত অতিথিরা সাজিদুর রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তার জন্য বিশেষ দোয়া ও শুভকামনা জানান। পরে উপস্থিত সকল বাচ্চাদের মাঝে মিষ্টি ও খাবার বিতরণ করা হয়।