July 30, 2026, 11:05 pm
শিরোনাম:
শ্রীপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, পুড়লো ৪ দোকান, ক্ষতি ৪ লাখ টাকা শ্রীপুরে টাকার ৫০ টাকার প্রলোভনে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু, ফার্মের তারে বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগ শৈলকুপায় ইয়াবা সহ তিনজন আটক অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ ঝিনাইদহে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে রাশেদ খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত শৈলকুপায় ক্ষমতার পালাবদলে আ’লীগ সমর্থিতদের ‘বিএনপি প্রীতি’: ইছহাক হোসেনকে নিয়ে তুমুল বিতর্ক দাগনভূঞায় উদ্বোধন হতে যাচ্ছে আধুনিক ডিজিটাল সাইন প্রতিষ্ঠান ‘সফল’ শৈলকূপা চড়িয়ার বিল বাজার মিতু বেকারিতে অভিযান! গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ
Notice :
অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ঝিনাইদহে নিবন্ধনহীন ১৯৮ ক্লিনিক-ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা কালীগঞ্জে কাশিপুর রেলগেট এলাকায় ট্রেনে কা.টা পড়ে, দুই পা হারালেন এক যুবক। ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে করা মামলা খারিজ ১০নং বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের কাঠবাড়ির (নির্বাচনী বাজার সংলগ্ন)মোঃ একরামুল দিন- দুপুরে ভাতিজার হাতে খু*ন। ইটবোঝাই ট্রলির ধাক্কায় পুলিশ সদস্যের স্ত্রীর মর্মান্তিক মৃত্যু! কাশিয়ানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সাবেক রাষ্ট্রপতি জমির উদ্দিনকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় প্রধানমন্ত্রী শৈলকুপায় শিক্ষার্থীকে চুল কেটে দিলেন সভাপতি, শিক্ষকের দিকে তেড়ে গেলেন বাবা!

কালের কণ্ঠের সংবাদের প্রতিবাদ জানালেন অ্যাডভোকেট মাসুম খান রাজেশ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টারঃ

গত ১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় “ভয়ংকর সন্ত্রাসে ঘুম হারাম মোহাম্মদপুরবাসীর” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাসুম খান রাজেশ।

আজ ১৫ এপ্রিল ২০২৬, বুধবার এক বিবৃতিতে তিনি দাবি করেন, প্রকাশিত প্রতিবেদনে তাকে জড়িয়ে যে তথ্য পরিবেশন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত।

প্রতিবাদলিপিতে মাসুম খান রাজেশ বলেন, “আমি পেশায় একজন আইনজীবী এবং একটি সম্ভ্রান্ত পরিবারের সদস্য। আমার পিতা মো. নাদির খান একজন বীর মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা। আমি নিজে দীর্ঘ সময় ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আমি ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুলের সাবেক ম্যানেজিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি এবং বিগত সিটি নির্বাচনে ৩৪ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী ছিলাম। আগামীতেও অত্র ওয়ার্ড থেকে জনগণের দোয়া নিয়ে আমি কাউন্সিলর পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি।”

তিনি আরও উল্লেখ করেন, “আমি বা আমার পরিবারের কোনো সদস্য কখনোই কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বা চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলাম না। বরং আমি সবসময়ই এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছি। আগামী নির্বাচনে পুনরায় প্রার্থী হওয়ার সম্ভাবনা থাকায় একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করতে এই ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক তথ্য ছড়াচ্ছে।”

বিবৃতিতে তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানিয়ে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদের বিষয়ে জনমনে স্পষ্ট ধারণা দিতে প্রতিবাদলিপিটি যথাযথ গুরুত্বের সাথে প্রকাশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।



error: Content is protected !!