April 18, 2026, 9:52 am
শিরোনাম:
৩৪ নং ওয়ার্ডকে অপরাধমুক্ত করতে মাসুম খান রাজেশ ও ওসমান রেজার নেতৃত্বে প্রতিবাদ মিছিল বাংলাদেশের রাজনৈতিক সংকট, সেনা অভ্যন্তরের সিদ্ধান্ত, পরবর্তী তথাকথিত দমন-পীড়ন অভিযোগে ঘেরা এক অস্থির সময় ও তথাকথিত ২০২৪ সালের জুলাই আন্দোলন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ স্পেন সরকার পাঁচ লাখ অভিবাসীকে স্বীকৃতি দেবে সিটির মালিকানায় গ্রোসারি চালু করবেন মেয়র মামদানি স্বর্ণ ব্যবসার আড়ালে চলছে সুদের কারবার আগামী কাল, তৃনমূল কংগ্রেসের প্রার্থী সামিম আহমেদের সমর্থনে রোড শো মগরাহাট পশ্চিমে, তার আগে উৎসবের মেজাজে দলীয় নেতা ও কর্মীরা মহেশপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মোল্লাহাটে নব মুসলিমের মরদেহ নিয়া বিভ্রান্তির স্মৃষ্টি। ঝিনাইদহের শৈলকুপা পশু হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
Notice :
যখনই অন্ধকার আসবে লোডশেডিং হবে, আপনারা হারিকেন আর মোমবাতি হাতে নিয়ে রাস্তায় বের হবেন। বুঝলেন বন্ধুগণ?? ~ মির্জা ফখরুল ইসলাম বিএনপি নেতা মিরন শিকদারের স্ত্রী তাসলিমা খানমের মনোনয়নপত্র দাখিল… দোকান বাকি চাওয়াকে কেন্দ্র করে!!ঝিনাইদহের শৈলকুপায় দুই পক্ষের মধ্যে সামাজিক সং/ঘ/র্ষের ঘটনা ঘটেছে। ৭১-এ বিএনপির জন্মই হয়নি, ৭১ তাদের হয় কেমনে: জামায়াত আমির | কুমিল্লায় পূর্ব শত্রু/তার জেরে মুরগী চুরির অভিযোগে গাছে বেধে অমা/নবিক নির্যা/তন। মাননীয় স্পিকার শিরিন শারমিন চৌধুরী এমপি অবশেষে জামিনে মুক্ত। ঝিনাইদা পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ আব্দুল আলিম। প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারি করণ করা হবে – প্রধানমন্ত্রী! আবারও ঝিনাইদহের শামীমা ক্লিনিকে ডাক্তারের অবহেলায় প্রসূতি মায়ের মৃ/ত্যু শহীদ আবু সাঈদ’কে যে পুলিশ সদস্য গু’লি করেছিলো আজকে আদালত তাকে ফাঁ’সির রায় প্রদান করেছে।

৩৪ নং ওয়ার্ডকে অপরাধমুক্ত করতে মাসুম খান রাজেশ ও ওসমান রেজার নেতৃত্বে প্রতিবাদ মিছিল

মোঃ ইব্রাহিম হোসেন স্টাফ রিপোর্টার

মোঃ ইব্রাহিম হোসেন স্টাফ রিপোর্টার

ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ডকে সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাংমুক্ত করার লক্ষ্যে এলাকাবাসীকে সাথে নিয়ে এক বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ওয়ার্ডের প্রধান সড়কগুলোতে এই স্বতঃস্ফূর্ত মিছিলটি প্রদক্ষিণ করে।

৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও আগামী সিটি করপোরেশন নির্বাচনে ৩৪ নং থেকে কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুম খান রাজেশ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান রেজা-এর নেতৃত্বে আয়োজিত এই মিছিলে এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ, যুবসমাজ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অতিক্রম করার সময় এলাকাবাসী সংহতি জানিয়ে মিছিলে যোগ দেন।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে অ্যাডভোকেট মাসুম খান রাজেশ বলেন, “একটি নিরাপদ, সুস্থ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবার সম্মিলিত উদ্যোগই সবচেয়ে বড় শক্তি। আজকের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, সাধারণ মানুষ শান্তি চায় এবং অপরাধের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ।”

সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান রেজা তার বক্তব্যে বলেন, “আমরা আমাদের প্রিয় ৩৪ নং ওয়ার্ডকে সন্ত্রাস, মাদক ও কিশোর অপরাধমুক্ত রাখতে বদ্ধপরিকর। কিশোর গ্যাং কালচার আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করছে। তাই অভিভাবক থেকে শুরু করে সকল পেশার মানুষকে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

সমাবেশ থেকে স্থানীয় প্রশাসনকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। একইসাথে কিশোর গ্যাং-এর নেপথ্যে থাকা মদতদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি তোলেন বক্তারা। নেতৃবৃন্দ ঘোষণা করেন যে, সমাজ থেকে এই সকল ব্যাধি নির্মূল না হওয়া পর্যন্ত তাদের এই সামাজিক আন্দোলন অব্যাহত থাকবে।

পরিশেষে, একটি নিরাপদ ও সুন্দর ৩৪ নং ওয়ার্ড গড়ার প্রত্যয় নিয়ে প্রতিবাদ মিছিলটি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।



error: Content is protected !!