July 30, 2026, 11:07 pm
শিরোনাম:
শ্রীপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, পুড়লো ৪ দোকান, ক্ষতি ৪ লাখ টাকা শ্রীপুরে টাকার ৫০ টাকার প্রলোভনে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু, ফার্মের তারে বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগ শৈলকুপায় ইয়াবা সহ তিনজন আটক অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ ঝিনাইদহে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে রাশেদ খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত শৈলকুপায় ক্ষমতার পালাবদলে আ’লীগ সমর্থিতদের ‘বিএনপি প্রীতি’: ইছহাক হোসেনকে নিয়ে তুমুল বিতর্ক দাগনভূঞায় উদ্বোধন হতে যাচ্ছে আধুনিক ডিজিটাল সাইন প্রতিষ্ঠান ‘সফল’ শৈলকূপা চড়িয়ার বিল বাজার মিতু বেকারিতে অভিযান! গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ
Notice :
অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ঝিনাইদহে নিবন্ধনহীন ১৯৮ ক্লিনিক-ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা কালীগঞ্জে কাশিপুর রেলগেট এলাকায় ট্রেনে কা.টা পড়ে, দুই পা হারালেন এক যুবক। ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে করা মামলা খারিজ ১০নং বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের কাঠবাড়ির (নির্বাচনী বাজার সংলগ্ন)মোঃ একরামুল দিন- দুপুরে ভাতিজার হাতে খু*ন। ইটবোঝাই ট্রলির ধাক্কায় পুলিশ সদস্যের স্ত্রীর মর্মান্তিক মৃত্যু! কাশিয়ানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সাবেক রাষ্ট্রপতি জমির উদ্দিনকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় প্রধানমন্ত্রী শৈলকুপায় শিক্ষার্থীকে চুল কেটে দিলেন সভাপতি, শিক্ষকের দিকে তেড়ে গেলেন বাবা!

মেঘনায় সাখাওয়াত হোসেন মেম্বরের মিথ্যা মামলা প্রত্যাহারের ও মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ নাজিম উদ্দিন, ‎কুমিল্লা (মেঘনা) প্রতিনিধিঃ-

মোঃ নাজিম উদ্দিন, ‎কুমিল্লা (মেঘনা) প্রতিনিধিঃ

কুমিল্লার মেঘনা উপজেলায় সাখাওয়াত হোসেন মেম্বরের মিথ্যা মামলা প্রত্যাহারের ও মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ও উপজেলা বিএনপির নেতা-কর্মীরা।

‎শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় মেঘনা থানার সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাধানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ৫নং ওয়ার্ডের জনগণের ভোটে নির্বাচিত সদস্য সাখাওয়াত হোসেনকে রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। তারা দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে রাধানগর ইউনিয়নের কাঁঠালিয়া নদীপথে চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং চাঁদাবাজদের আইনের আওতায় আনতে ভূমিকা রাখেন।
‎মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব আজহারুল হক শাহীন বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে সাখাওয়াত হোসেন চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেন। একটি কুচক্রী মহল ও কিছু নামধারী নেতার যোগসাজশে টাকার বিনিময়ে তাকে নৌ-পুলিশ ফাঁড়িতে ডেকে নিয়ে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।
‎বক্তারা আরও অভিযোগ করেন, মামলাটি ভিত্তিহীন ও সাজানো। এজাহারে উল্লেখিত ৭ নম্বর আসামি রিফাত এক বছর আগে বিদেশে অবস্থান করলেও তাকে আসামি করা হয়েছে।

‎আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাখাওয়াত হোসেনের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন। একই সঙ্গে চালিভাংঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেনের প্রত্যাহারের দাবিও জানান তারা।

‎মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মেঘনা হাইওয়ে সড়কের পাশে সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহাবুদ্দিন, রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন, ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, লুটেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজালাল,
বড়কান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি মাফুজ ইসলাম, চন্দনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম খাঁন, বিএনপি নেতা আশরাফুল হক কুসুম ভূঁইয়া, মহিলা দলের নেত্রী জাহানারা বেগম, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মাহমুদা আক্তার রুমা, ছাত্রদল নেতা কেফায়েত উল্লাহ, আসিফুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।

মিথ্যা মামলা প্রত্যাহারের ‎বিষয়ে চালিভাংঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেন বলেন, মানুষ বিভিন্ন ধরনের অভিযোগ করতে পারে। আসামিদের জবানবন্দির ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

‎উল্লেখ্য, গত ১৬ এপ্রিল সকালে সাখাওয়াত হোসেনকে ডেকে নিয়ে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করা হয়।



error: Content is protected !!