September 18, 2026, 4:51 pm
শিরোনাম:
শান্তিপূর্ণ পরিবেশে শৈলকুপা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন। কালীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু। আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী। কুবিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দাবি ছাত্রদলের। জমিজমা সংক্রান্ত শত্রুতায় প্রতিপক্ষকে ফাঁসাতে সাজানো হয়েছিল ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা। দুদকের হস্তক্ষেপে গোপালগঞ্জের “স্বর্ণা টাওয়ারের দেখাশুনার দায়িত্ব পাইলো রিসিভার। কোটচাঁদপুর পৌর কল্যাণ সমিতি-ঢাকা’ প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে। রাতের আঁধারে বিষ, সকালে মাছের মিছিল শৈলকুপায় চার তরুণের স্বপ্নভঙ্গ পহরচাঁদায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রেলব্রিজ ও সরকারি সড়ক কুষ্টিয়ায় হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন: অপপ্রচার প্রতিরোধ ও নিরাপত্তার দাবি
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

ঝিনাইদহে ট্রাকের নিচে পিষ্ট হয়ে দুই কিশোর প্রাণ হারাল

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাঁচমাইল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বালিবোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।
নিহতরা হলেন—ঝিনাইদহ সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে আরিফ (১৬) এবং একই গ্রামের শিপন আহমেদের ছেলে সোহান (১৭)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে আরিফ ও সোহান মোটরসাইকেলে করে ঝিনাইদহ থেকে মাগুরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পাঁচমাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্র গাড়ির সঙ্গে তাদের মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে তারা ছিটকে রাস্তার ওপর পড়ে যান। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বালিবোঝাই ট্রাক তাদের ওপর দিয়ে চলে যায়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই কিশোরের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পরই ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ ট্রাকটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “বেপরোয়া গতি ও মাহিন্দ্রর সাথে সংঘর্ষের ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
এদিকে, বিজয়পুর গ্রামে দুই কিশোরের অকাল মৃত্যুর সংবাদ পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।



error: Content is protected !!