September 19, 2026, 6:09 pm
শিরোনাম:
মুক্তাগাছায় এসএসসি, দাখিল ও কারিগরী পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা। সেবারহাটে ‘MENZO’ শপের নতুন আউটলেটের জাকজমকপূর্ণ উদ্বোধন শিশু সাজিদুর রহমানের ৭ম জন্মদিন উদযাপিত। উ’গ্র’বা’দের ষড়যন্ত্র রুখে জাতীয় জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যেতে হবে। কালিগঞ্জের চরদহা বায়তুল আমান জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। শান্তিপূর্ণ পরিবেশে শৈলকুপা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন। কালীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু। আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী। কুবিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দাবি ছাত্রদলের। জমিজমা সংক্রান্ত শত্রুতায় প্রতিপক্ষকে ফাঁসাতে সাজানো হয়েছিল ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা।
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

নকলায় ১০ হাজারের বেশি পরিবারের জন্য টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম চালু

নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি

নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি

শেরপুরের নকলা উপজেলায় নিম্নআয়ের মানুষের মাঝে স্বস্তি ফেরাতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ন্যায্যমূল্যের পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১০ হাজার ৪৯৭টি পরিবারের মধ্যে এ পণ্য বিতরণ করা হচ্ছে, যা চলবে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত।

এর অংশ হিসেবে বৃহস্পতিবার বানেশ্বরদী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী ৯৪২টি পরিবারের মাঝে দিনব্যাপী টিসিবি’র পণ্য বিক্রি করা হয়। এতে উপকারভোগীদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।
উপস্থিত ছিলেন টিসিবি ডিলার মো. শহিদ মিয়া, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা নাজমুন নাহার, বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হামিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, গ্রামপুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা। এছাড়াও বিপুল সংখ্যক সুবিধাভোগী নারী-পুরুষ এ কার্যক্রমে অংশ নেন।

টিসিবি ডিলার মো. শহিদ মিয়া জানান, প্রতিটি প্যাকেজে রয়েছে ৫ কেজি চাল (১৫০ টাকা), ২ লিটার সয়াবিন তেল (২০০ টাকা), ২ কেজি মসুর ডাল (১২০ টাকা) এবং ১ কেজি চিনি (৭০ টাকা)। সব মিলিয়ে ৫৪০ টাকায় একটি প্যাকেজ সংগ্রহ করতে পারছেন উপকারভোগীরা।তিনি আরও বলেন, “বর্তমান বাজার পরিস্থিতিতে ন্যায্যমূল্যে এসব নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে দরিদ্র ও স্বল্প আয়ের মানুষ অনেকটাই স্বস্তি পেয়েছেন।

স্থানীয়দের মতে, এ ধরনের কার্যক্রম নিয়মিত চালু থাকলে নিম্নআয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় কিছুটা হলেও কমবে এবং তারা নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজে সংগ্রহ করতে পারবেন।



error: Content is protected !!