October 28, 2026, 9:41 pm
শিরোনাম:
সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ে ‘মব’ করে ন্যক্কারজনক হামলার প্রতিবাদ ও হামলাকারীদের চিহ্নিত করে বিচারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল। এনসিপির হরিণাকুণ্ডু উপজেলা আহ্বায়ক হলেন হামিদ পারভেজ মিয়া,সদস্য সচিব মোঃ সাইদ হোসেন। ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন। শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়ন  ভূমি অফিসে দালাল ছাড়া মেলে না সেবা, বঞ্চিত ভূমি মালিকরা; রাজস্ব হারাচ্ছে সরকার মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ তুলে নিল দুর্বৃত্তরা লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা। অ্যাডভোকেট মাসুম খানের নিঃশর্ত মুক্তির দাবিতে মোহাম্মদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। মনাকষা সীমান্তে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ”পরিচালনা শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি। শৈলকূপায় ডোপ টেষ্টে ২ জনের শরীরে প্রমাণ পাওয়া গেল মাদকের। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ নুর আলমের শুভেচ্ছা।
Notice :
শৈলকুপায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রূম্যমান আদালতের অভিযান: ২১ হাজার ৫০০ টাকা জরিমানা!… ঝিনাইদহে ড্রেন নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগে দুই কথিত সাংবাদিক আটক” শৈলকূপা উপজেলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভুয়া আনসার সদস্য দিয়ে পূজা মন্ডপের ডিউটি চলমান। মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৫নং ফুলহরি ইউনিয়ন সুব্রত দধি মিষ্টি ভান্ডারে মিষ্টি বাকি না দেয়ার কারণে সুব্রত উপরে ও তার মায়ের উপরে হামলা! ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি।

সাজানো মামলা নাকি ব্যক্তিগত আক্রোশ? ঝিনাইদহে সাংবাদিককে কারাগারে পাঠানোয় কেন ক্ষুব্ধ সহকর্মীরা?

নিজস্ব প্রতিবেদকঃ

নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহের শৈলকুপায় সাংবাদিক আশরাফুল ইসলামকে থানায় আটকে রেখে ‘মিথ্যা’ মামলায় ফাঁসানোর অভিযোগে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। অভিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লার অপসারণ এবং কারাবন্দি সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবিতে আজ সোমবার বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা।
জানা গেছে, ‘বাংলা এডিশন’-এর জেলা প্রতিনিধি আশরাফুল ইসলামকে গত রবিবার থানায় ডেকে আনা হয়। অভিযোগ উঠেছে, কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই তাকে টানা ১৪ ঘণ্টা থানায় আটকে রাখা হয়। পরবর্তীতে তাকে তার নিজের দাদার হত্যা মামলায় আসামি দেখিয়ে তড়িঘড়ি করে আদালতে সোপর্দ করা হয়। সাংবাদিকদের দাবি, পেশাগত আক্রোশ থেকে তাকে এই মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে ‘বিক্ষুব্ধ সাংবাদিকবৃন্দ’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। শুরুতে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে সাংবাদিকরা প্রশাসনের বিতর্কিত ভূমিকার বিরুদ্ধে নানা স্লোগান দেন।
দৈনিক এদিন প্রতিনিধি সুজন বিপ্লবের সঞ্চালনায় সমাবেশে বক্তারা ক্ষোভ উগরে দিয়ে বলেন: সিনিয়র সাংবাদিক দেলোয়ার কবির বলেন, “একজন সংবাদকর্মীকে থানায় ডেকে নিয়ে এভাবে সাজানো মামলায় ফাঁসানো স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ। আমরা এর তীব্র নিন্দা জানাই।” জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবির অবিলম্বে ওসি হুমায়ুন কবির মোল্লার অপসারণ দাবি করে বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন বিতর্কিত কর্মকাণ্ড সাংবাদিক সমাজ মেনে নেবে না।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন শৈলকুপা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিহাব মল্লিক, ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ ইমন, যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতান আল এনাম প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী সাংবাদিক আশরাফুল ইসলামের স্ত্রী। তিনি কান্নায় ভেঙে পড়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সুষ্ঠু তদন্ত ও তার স্বামীর নিঃশর্ত মুক্তি দাবি করেন। তিনি অভিযোগ করেন, পারিবারিক শোকের মুহূর্তে তাকে থানায় ডেকে নিয়ে এই হয়রানি করা হয়েছে।
বিক্ষোভ সমাবেশ থেকে সাংবাদিক নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অবিলম্বে সাংবাদিক আশরাফুল ইসলামকে মুক্তি না দিলে এবং বিতর্কিত ওসিকে অপসারণ করা না হলে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এ ব্যাপারে তারা স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির হস্তক্ষেপ কামনা করেছেন।



error: Content is protected !!