July 30, 2026, 7:16 pm
শিরোনাম:
শ্রীপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, পুড়লো ৪ দোকান, ক্ষতি ৪ লাখ টাকা শ্রীপুরে টাকার ৫০ টাকার প্রলোভনে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু, ফার্মের তারে বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগ শৈলকুপায় ইয়াবা সহ তিনজন আটক অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ ঝিনাইদহে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে রাশেদ খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত শৈলকুপায় ক্ষমতার পালাবদলে আ’লীগ সমর্থিতদের ‘বিএনপি প্রীতি’: ইছহাক হোসেনকে নিয়ে তুমুল বিতর্ক দাগনভূঞায় উদ্বোধন হতে যাচ্ছে আধুনিক ডিজিটাল সাইন প্রতিষ্ঠান ‘সফল’ শৈলকূপা চড়িয়ার বিল বাজার মিতু বেকারিতে অভিযান! গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ
Notice :
অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ঝিনাইদহে নিবন্ধনহীন ১৯৮ ক্লিনিক-ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা কালীগঞ্জে কাশিপুর রেলগেট এলাকায় ট্রেনে কা.টা পড়ে, দুই পা হারালেন এক যুবক। ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে করা মামলা খারিজ ১০নং বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের কাঠবাড়ির (নির্বাচনী বাজার সংলগ্ন)মোঃ একরামুল দিন- দুপুরে ভাতিজার হাতে খু*ন। ইটবোঝাই ট্রলির ধাক্কায় পুলিশ সদস্যের স্ত্রীর মর্মান্তিক মৃত্যু! কাশিয়ানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সাবেক রাষ্ট্রপতি জমির উদ্দিনকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় প্রধানমন্ত্রী শৈলকুপায় শিক্ষার্থীকে চুল কেটে দিলেন সভাপতি, শিক্ষকের দিকে তেড়ে গেলেন বাবা!

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশে ফিরছে- আসাদুজ্জামান খান কামাল

শফিক বাবু/হাকিকুল ইসলাম খোকন,

শফিক বাবু/হাকিকুল ইসলাম খোকন,

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুকন্যা ,আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পাঁচ বারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ দেশে ফিরছে।খবর আইবিএননিউজ ।

তিনি গত রবিবার,২৬ এপ্রিল ২০২৬,“স্মরণে ৭১ -হৃদয়ে বাংলাদেশ” টেলিগ্রাম গ্রুপে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মন্তব্য করেন।

ভার্চুয়াল এই অনুষ্ঠানে দেশ বিদেশের প্রায় অর্ধশতাধিক সাংবাদিক, কবি ও সাংস্কৃতিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের আজ মুখ বন্ধ করে রাখ হয়েছে, সত্য কথা বললেই তাদের চাকরিচ্যুত করা হচ্ছে জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, আওয়ামী লীগের শাসনামলে গণমাধ্যম স্বাধীন ভাবে কাজ করতে পেরেছিলো। বর্তমান সরকার কি বাস্তবায়ন করতে এসেছেন তা আজ দিবালোকের মতো পরিস্কার। সেন্ট মার্টিন ছেড়ে দিলে আওয়ামী লীগ আরো অনেক বছর ক্ষমতায় থাকতে পারতো কিন্তু শেখ হাসিনা দেশের জনগণের স্বার্থে সেন্ট মার্টিন ছেড়ে দেননি।

এক প্রশ্নের জবাবে সাবেক মন্ত্রী বলেন আওয়ামী লীগকে কেউ দয়া করবেনা- আন্দোলন করেই আওয়ামী লীগ তাদের দাবি আদায় করে নেবে, আওয়ামী লীগকে আন্দোলনেই যেতে হবে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পক্ষে কেনো দেশে ফেরা কিংবা আন্দোলনের ডাক আসছে না – সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি কিন্তু খুব স্বল্প সময়ের মধ্যে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়াবে। জনগণের দুর্ভোগ দিনদিন যেভাবে বাড়ছে তাতে জনগণই এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে বলেও মনে করেন আসাদুজ্জামান খান কামাল।

তিনি আরও বলেন যারা বাংলাদেশে থেকে জীবনের ঝুঁকি নিয়ে দলের পক্ষে কাজ করছেন তাদের হাতেই আগামীতে নেতৃত্বের ভার তুলে দেওয়া হবে। ইতিমধ্যেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এমনটাই জানিয়েছেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন সোশ্যাল মিডিয়াকে আরো শক্তিশালী করার সকল ধরনের কার্যকরী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাঁরা এ বিষয়ে কাজ করছেন।
আওয়ামী লীগ কিংবা সরকারের অতীতে কিছু সিদ্ধান্তে ভুল ছিল, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জানান শেখ হাসিনা কখনো ভুল সিদ্ধান্ত নেন নি।শেখ হাসিনা বেঁচে আছেন আগামীর বাংলাদেশ গড়তে, দেশের জন্য ভালো কিছু করতে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা,সংবাদ সংস্থা বাপসনিউজ এডিটর ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক শফিক বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সোমা ইসলাম, মানিক লাল ঘোষ, আহমেদ রাসেল, সাজেদা পারভীন সাজু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন, সাংবাদিক সাজ্জাদ হোসেন প্রমুখ।
অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল্লাহ খান সোহেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জিএম তরিকুল ইসলাম।সভার শুরুতে ১৯৫২-এর ২১শে ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে “৬২, “৬৪ এর ৬ দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান, আগড়তলা ষড়যন্ত্র মামলা, ৭১এর মহান মুক্তিযুদ্ধ, “৭৫-এর ১৫ই আগষ্ট স্বপরিবারে জাতির পিতা বংগবন্ধু শেখ মুজিবুর রহমান,২০০৪ এর ২১শে আগস্ট শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা , ১৯৭৫-এর ৩রা নভেম্বরের ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার নিস্ঠুর হত্যাকান্ড ,২০২৪ এর ৫ আগস্টসহ আজ পর্যন্ত স্বৈরাচার বিরোধী এবং সকল গনতান্ত্রিক আন্দোলনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা ২ লক্ষাধীক মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।



error: Content is protected !!