September 11, 2026, 7:25 pm
শিরোনাম:
মুসলিম মেয়ের প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান মেয়ে ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হত্যার হুমকি ও অপপ্রচারের অভিযোগ শৈলকুপা উপজেলার ৯নং মনোহরপুর ইউনিয়ন নির্বাচনে, ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, আমিরুল ইসলাম পান্না। সংসদে সড়কমন্ত্রী মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭টি বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’ চুক্তির টাকা কম দেওয়াই থানায় এজাহার মামলা দায়ের। ট্রাফিক বিভাগের পেশাদারিত্ব নিশ্চিতে বিশেষ সম্মাননা প্রদান করে কেএমপি কমিশনার। ঝিনাইদহের শৈলকূপার বগুড়া ইউনিয়নের দলিলপুর গ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ। ঝিনাইদহ অনলাইন ডেলিভারির নামে প্রতারণা পরিচালনা চক্রের ০৩(তিন) হোতা গ্রেফতার। শৈলকুপায় জোড়া মামলার ঘটনায় ১৫ জন আসামি গ্রেফতার
Notice :
কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

শ্রীপুর উপজেলা জাসাসের ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা, সভাপতি তুহিন সাধারণ সম্পাদক সাইফুল।

মহিতোষ বিশ্বাস, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:

 

মহিতোষ বিশ্বাস, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর মাগুরা জেলা শাখার উদ্যোগে শ্রীপুর উপজেলা জাসাস এর ৬৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার ২৯ আগস্ট ২০২৬ তারিখে মাগুরা জেলা জাসাস এর আহ্বায়ক আ ন ম কাজী সিরাজ উদ্দিন মিহির ও সদস্য সচিব মোঃ ফেরদৌস রেজা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে এস এম তুহিন হায়দারকে সভাপতি এবং মোঃ সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমরুল ইসলাম ইমন, সহ-সভাপতি মোঃ আঃ রহিম, মোঃ আবু জাফর, শাহ সেকেন্দার ও খোন্দকার আবু নঈম। যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহানুর রহমান খারব, মোঃ উজ্জল খান ও মোঃ আব্দুর রাজ্জাক। সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উল্লাস, প্রচার সম্পাদক হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক মোঃ রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ হাসান বিশ্বাস, শিক্ষা সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রাজ কুমার বিশ্বাস এবং নাট্য বিষয়ক সম্পাদক শিকদার মঞ্জুর আলম।

এছাড়াও কমিটিতে ৫৪ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলের সাংস্কৃতিক কার্যক্রমকে আরও বেগবান করার পাশাপাশি উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

শ্রীপুর উপজেলা জাসাস এর নবনির্বাচিত সভাপতি এস এম তুহিন হায়দার বলেন, একটি রাজনৈতিক সংগঠন দীর্ঘদিন ক্ষমতায় থাকাকালে জাতীয়তাবাদী দলের কাউকেই কোনো ধরনের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হয়নি। আমি বিগত দিনেও এই জাসাসের কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছিলাম। কিন্তু আওয়ামী লীগ সরকার তখন আমাদের কোনো ধরনের কার্যক্রম করতে দেয়নি। বর্তমানে জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করেছে। আমরা নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ ও সদস্যদের নিয়ে শ্রীপুর উপজেলা জাসাস কে এগিয়ে নিয়ে যেতে চাই।

মাগুরা জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস রেজা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর কার্যক্রমকে তৃণমূলে ছড়িয়ে দেবার লক্ষ্যে শ্রীপুর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটি জাতীয়তাবাদী চিন্তা চেতনা নিয়ে জাসাসকে এগিয়ে নিয়ে যাবে সেই প্রত্যাশা করি।



error: Content is protected !!