
নিজস্ব প্রতিবেদক, ঢাকা :
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জনাব শুক্কুর মাহমুদ শ্রমজীবী মেহনতি মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
দিবসটি উপলক্ষে দেওয়া এক বিশেষ বাণীতে তিনি বলেন, “১ মে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লড়াই-সংগ্রামের এক গৌরবোজ্জ্বল দিন। ১৮৮৬ সালের এই দিনে শিকাগোর হে মার্কেটে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি ও ৮ ঘণ্টা শ্রমের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। সেই মহান আত্মত্যাগের মাধ্যমেই আজ বিশ্বজুড়ে শ্রমিকের অধিকার স্বীকৃত হয়েছে।” শুক্কুর মাহমুদ বলেন, মে দিবসের এই দিনে আমি মেহনতি মানুষের সুখ-সমৃদ্ধি এবং ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি।”
আগামী দিনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, “আমি সবসময় শ্রমজীবী মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও তাদের অধিকার ও জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাব। আসুন, মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা একটি শোষণমুক্ত ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গড়ে তুলি।”
পরিশেষে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনার পাশাপাশি সকল শ্রমিকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।