October 27, 2026, 8:43 am
শিরোনাম:
অ্যাডভোকেট মাসুম খানের নিঃশর্ত মুক্তির দাবিতে মোহাম্মদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। মনাকষা সীমান্তে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ”পরিচালনা শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি। শৈলকূপায় ডোপ টেষ্টে ২ জনের শরীরে প্রমাণ পাওয়া গেল মাদকের। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ নুর আলমের শুভেচ্ছা। ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ। ঝিনাইদহ জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব হলেন সাকিব রানা। এনসিপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের উদীয়মান নেত্রী শাহরিন ইরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে ঝিনাইদহের পাট ব্যবসায়ীর বিষপান। শৈলকূপায় দুর্গাপূজার ডিউটিতে আনসার-ভিডিপি সদস্য নিয়োগে বাণিজ্যের অভিযোগ, ‘জানেন না’ কর্মকর্তা। শৈলকুপায় ১২৮টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব: নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে বিশেষ পরিদর্শন করেন উপজেলা প্রশিক্ষক প্রতাপ রায়।
Notice :
শৈলকুপায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রূম্যমান আদালতের অভিযান: ২১ হাজার ৫০০ টাকা জরিমানা!… ঝিনাইদহে ড্রেন নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগে দুই কথিত সাংবাদিক আটক” শৈলকূপা উপজেলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভুয়া আনসার সদস্য দিয়ে পূজা মন্ডপের ডিউটি চলমান। মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৫নং ফুলহরি ইউনিয়ন সুব্রত দধি মিষ্টি ভান্ডারে মিষ্টি বাকি না দেয়ার কারণে সুব্রত উপরে ও তার মায়ের উপরে হামলা! ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি।

শেরপুরে সাদেক আলীফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

হাকিকুল ইসলাম খোকন,

হাকিকুল ইসলাম খোকন,

সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংম্বর্ধনা অনুষ্ঠান হয়েছে গত বৃহস্পতিবার,১৬ এপ্রিল২০২৬, শেরপুর সদরের চরজংগলদী রাহেতুননেছা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়মে । বিদ্যালয়ের পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেন ।সাদেক আলী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুল করিম – এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান,সহকারী শিক্ষক আজহারুল ইসলাম বকুল, সহকারী শিক্ষক এমএ জলিল প্রমুখ।খবর আইবিএননিউজ ।
স্কুলের সহকারী শিক্ষক আব্দুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আব্দুল কাউয়ুম,রেজাউল ইসলাম, মোহাম্মদ রিফাত প্রমুখ । প্রধান অতিথির বক্তব্যে কামাল হোসেন বলেন,সাংবাদিক আবুল কাশেম লেবু তাঁর মরহুম পিতা সাদেক আলী’র নামে আমাদের স্কুলে যে শিক্ষা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন তা শুধু আমাদের স্কুলের জন্যই নয় এতদ অঞ্চলের সাধারণ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে । আমাদের সমাজে অনেক ধনী মানুষ থাকলেও তাদের সমাজের জন্য ভালো কিছু করার মানসিকতা নেই । কিন্তু সাংবাদিক আবুল কাশেমের দান করার কিংবা সমাজের জন্য ভালো কাজ করার উন্নত মানসিকতা রয়েছে । তিনি আরও বলেন, আমার স্কুলে সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তির পাওয়ার জন্য বছরের শুরুতেই ছেলে-মেয়েদের মধ্যে প্রথম হওয়ার প্রতিযোগিতা লক্ষ্য করি। এবার আশ্চর্যজনক ভাবে সব ক্লাসেই মেয়েরা প্রথম স্থান অধিকার করেছে।এটা নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক।তিনি সাদেক আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক আবুল কাশেম লেবু’র ভূয়সী প্রশংসা করেন।অনুষ্ঠানের সভাপতি ও সাদেক আলী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুল করিম তাঁর বক্তব্যে বলেন, তাঁর বাবা সাদেক আলী উচ্চ শিক্ষিত মানুষ ছিলেন না ,তবে তিনি ছিলেন স্বশিক্ষিত । এবং তিনি একজন বিদুৎসাহী,সমাজ হিতৈষী, পরোপকারী সংস্কৃতিমনা ও অসম্প্রদায়িক সাদা মনের মানুষ ছিলেন। তিনি এতদ অঞ্চলের প্রথিতযশা একজন পুঁথিপাঠক, অমর কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের “বিষাদ-সিন্ধু” পাঠক ছিলেন ।তিনি সব সময় সমাজের হত দরিদ্র মানুষে ছেলে-মেয়েদের শিক্ষা নিয়ে ভাবতেন ।তাঁর দূরদর্শি ভাবনা চিন্তা কে আমাদের সমাজে স্থায়ীভাবে প্রতিফলন করার জন্যই আমরা বড় ভাই প্রবাসী সাংবাদিক আবুল কাশেম এই ফাউন্ডেশন গঠন করেছেন।এই ফাউন্ডেশন একটি অলাভজনক, অরাজনৈতিক ও সেবামুলক প্রতিষ্ঠান। আমরা আগামী দিনগুলোতে এই ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত রাখতে কাজ করবো ।
প্রতি বৎসর মেধা প্রতিযোগিতায় প্রতি ক্লাসে প্রথম স্হান লাভ কারী ছাত্র-ছাত্রীদের সাদেক আলী ফাউন্ডেশন বৃত্তি প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার ৬ষ্ঠ শ্রেনীতে হৃদিকা জান্নাত,৭ম শ্রেনীতে সাদিকা ইয়াসমিন,৮ম শ্রেণিতে তাওহিদা জান্নাত,৯ম শ্রেণিতে মরিয়ম আক্তার,ও দশম শ্রেণিতে রমিলা খাতুন প্রত‍্যেকই তাদের নিজ নিজ ক্লাসে প্রথম স্থান লাভ করে মেধা বৃত্তি লাভ করেন ।
উল্লেখ করা যেতে পারে যে ,২০১৬ সালে নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক আবুল কাশেম সাদেক আলী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। অগ্রনী বাংকে এক লক্ষ টাকার এফ ডি আর থেকে প্রতি বছর লভ্যাংশ ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রথম স্হান অধিকারীকে এক কালীন বৃত্তি প্রদান করে আসছেন ।এবারও ৫ জন ছাত্রছাত্রীকে আট হাজার টাকা মেধা বৃত্তি প্রদান করা হয় । অনুষ্ঠানে এলাকা বিভিন্ন শেণি পেশার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্হিত ছিলেন ।অনুষ্ঠানে মরহুম সাদেক আলী ও তাঁর মরহুমা স্ত্রী বেগম চাঁনবানু’র আত্মার মাগফেরাত কামনা করে এবং এস এস সি’র বিদায়ী পরীক্ষার্থীদের জন্য বিশেষ মোনাজাত করা হয় । অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন স্কুলের মৌলভী শিক্ষক মাওলানা মোহাম্মদ আবদুল জলিল।



error: Content is protected !!