September 19, 2026, 8:52 pm
শিরোনাম:
মুক্তাগাছায় এসএসসি, দাখিল ও কারিগরী পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা। সেবারহাটে ‘MENZO’ শপের নতুন আউটলেটের জাকজমকপূর্ণ উদ্বোধন শিশু সাজিদুর রহমানের ৭ম জন্মদিন উদযাপিত। উ’গ্র’বা’দের ষড়যন্ত্র রুখে জাতীয় জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যেতে হবে। কালিগঞ্জের চরদহা বায়তুল আমান জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। শান্তিপূর্ণ পরিবেশে শৈলকুপা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন। কালীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু। আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী। কুবিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দাবি ছাত্রদলের। জমিজমা সংক্রান্ত শত্রুতায় প্রতিপক্ষকে ফাঁসাতে সাজানো হয়েছিল ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা।
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

ঝিনাইদহে মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও রেলপথসহ গণদাবিসমূহের অবিলম্বে বাস্তবায়ন দেখতে চায় জেলাবাসী

সুজন বিশ্বাস কমরেড ঝিনাইদহঃ

সুজন বিশ্বাস কমরেড ঝিনাইদহঃ

ঝিনাইদহের উন্নয়নে ‘তিন প্রাণের দাবি’ অবিলম্বে বিপ্লবী বাঘা যতীন মেডিকেল কলেজ, ইলা মিত্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও রেলপথ চালু দেখতে চাই সমগ্র জেলাবাসী। ঝিনাইদহবাসীর দীর্ঘদিনের অমিমাংসিত তিন দাবি-‘রেললাইন সংযোগ, ভূমিপুত্র বিপ্লবী বাঘা যতীন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বিপ্লবী ভূমিকন্যা ইলা মিত্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বছরের পর বছর ধরে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর আন্দোলন কর্মসূচির পরে এবারের জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে এই তিন বড় প্রকল্পে দিয়েছেন প্রতিশ্রুতির ফুলঝুরি।

বাঁওড়-এর রাজধানী ও জলাশয় বা জলের গ্রাম হিসেবে কৃষিপ্রধান ঝিনাইদহের অনুকূল পরিবেশ ও আবহাওয়া সত্ত্বেও কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়ন এবং শিল্পায়নে কাঙ্ক্ষিত বিস্তৃতি ঘটেনি। সময়ের পরিক্রমায় উন্নয়ন করার ক্ষেত্রে বিশাল উৎপাদন ও দিগন্তজোড়া অর্থনীতির সম্ভাবনা রয়েছে। পরিকল্পিত ও উন্নত ঝিনাইদহ গড়তে জেলাবাসীর প্রতিনিধিত্বকারী সংগঠনসমূহ দীর্ঘদিন বিভিন্ন গণদাবিত আন্দোলন চালিয়ে যাচ্ছে।

ঝিনাইদহ সরকারি কেসি কলেজ পাড়ায় বসবাসরত বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার চিকিৎসা ও উন্নয়ন গবেষণা দলের সদস্য মো. জুয়েল হাসান জানিয়েছেন, ‘উপমহাদেশের দুনিয়া কাঁপানো ইতিহাসে এই ভূখণ্ডের অন্যতম বীর প্রসবিনী অংশভূমি ঝিনাইদহ। ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রাম, ঐতিহাসিক নীলবিদ্রোহ, তেভাগা আন্দোলন, ভাষা আন্দোলন, উপনিবেশিক পাকিস্তানী শাসনবিরোধী আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের স্বৈরাচারবিরোধী সকল গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার এ জনপদের ঐতিহ্যগতভাবে সমৃদ্ধ ইতিহাস আছে। একইসাথে ভৌগোলিক ও প্রাকৃতিকভাবে সৌন্দর্যমণ্ডিত ও শস্য-শ্যামলা, উর্বর মাটি দ্বারা গঠিত আর বন্যাসহ প্রাকৃতিক দূর্যোগের প্রকোপ থেকে অনেকটা মুক্ত ও প্রাকৃতিক দূর্যোগের ঘনঘটাহীন পরিবেশ আশ্রিত অনন্য এক মুক্তাঞ্চল ঝিনাইদহ জেলা। অনেকাংশে প্রাকৃতিক দূর্যোগমুক্ত এ জেলায় নাগরিক জীবনে স্বস্তি থাকলেও উন্নয়নসূচকে পেছনের সারির তালিকাভুক্ত রয়েছে। স্বাধীন বাংলাদেশের দীর্ঘ ৫৫ বছর ধরে উন্নয়ন বঞ্চিত ঝিনাইদহের সর্বস্তরের মানুষ এবার ন্যায্য হিস্যা পেতে চাই।’

সভা-সমাবেশ, হাট-বাজার, চায়ের দোকান থেকে বৃহত্তর জনপরিসর ভাষ্যমতে, ‘দখল-দূষণে অস্তিত্ব সংকটে ঝিনাইদহের ১২ নদ-নদীসহ খাল-বিল-বাঁওড়-খাস জলাশয় সুরক্ষা, ঝিনাইদহের ভূমিপুত্র বিপ্লবী বাঘা যতীন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং আরেক বিপ্লবী ভূমিকন্যা ইলা মিত্র কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, জেলা সদর ও উপজেলাসমূহে রেলপথ চালু, কৃষিভিত্তিক শিল্পায়ন ও বেকারত্ব নিরসনে কর্মসংস্থান সেন্টার প্রতিষ্ঠা, বাঁওড়সহ জলমহাল ইজারা পদ্ধতি বাতিল ও জেলে-মজুর-ভূমিহীনদের সামাজিক মালিকানাসহ নিরাপদ ও বাসযোগ্য ঝিনাইদহ গড়ে তোলার লক্ষ্যে অবিলম্বে গণদাবিসমূহের বাস্তবায়ন দেখতে চায় এ জেলাবাসী। এসব দাবিতে দীর্ঘ দেড় দশক আন্দোলন চলমান রয়েছে।’

ঝিনাইদহ পৌরসভার উপশহর পাড়া বাসিন্দা আবু তোয়াব অপু জানান, ‘ঝিনাইদহের মানুষ জানে, এখানে ইলা মিত্র কৃষি বিশ্ববিদ্যালয় ও বাঘা যতীন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিটি দীর্ঘদিন ধরে উত্থাপিত হচ্ছে। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ও ঝিনাইদহের সীমান্তে হলেও এর সুফল ঝিনাইদহবাসী কাঙ্ক্ষিত মাত্রায় পাচ্ছে না। আমরা একটি ‘মাল্টি-ডিসিপ্লিনারি’ সাধারণ বিশ্ববিদ্যালয় চাই যেখানে স্থানীয় কৃষি ও প্রযুক্তি নিয়ে গবেষণা হবে। রেললাইনের ক্ষেত্রে আমরা শুধু প্যাসেঞ্জার ট্রেন নয়, কৃষিপণ্য পরিবহনের জন্য ‘কার্গো ট্রেন’ সুবিধার কথা মাথায় রেখে পরিকল্পনা সাজাতে হবে।’ একইসাথে সকল উপজেলায় রেললাইন চালু ও সম্প্রসারণ করতে হবে। কৃষিভিত্তিক শিল্পায়ন ও নারী সমঅধিকার নিশ্চিত, কর্মসংস্থান সেন্টার, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বাঁওড়সহ জলমহাল ইজারা বাতিল ও সামাজিক মালিকানা প্রতিষ্ঠা, নদনদী সংস্কার ও পরিবেশ সুরক্ষা, পান ও কলার আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে বিশেষ রপ্তানি শুল্ক প্রত্যাহার এবং প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করাসহ সমৃদ্ধ, বাসযোগ্য ও কর্মমুখী ঝিনাইদহ গড়ে তোলা সময়ের প্রয়োজন।’

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ঝিনাইদহ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা হওয়া সত্ত্বেও ভৌগোলিক যোগাযোগ ও উচ্চশিক্ষার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। জেলার সচেতন নাগরিকরা বলছেন, কুষ্টিয়া বা যশোরে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ থাকলেও ঝিনাইদহ সবসময় অবহেলিত। জেলায় রেললাইন না থাকায় কৃষিপণ্য পরিবহনে যেমন খরচ বাড়ছে, তেমনি আধুনিক চিকিৎসার অভাবে জটিল রোগীদের কুষ্টিয়া, যশোর কিংবা ঢাকায় স্থানান্তর করতে গিয়ে পথেই অনেকের মৃত্যু ঘটে। গত দেড় যুগেরও বেশি সময় ধরে ‘রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি’সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অসংখ্যবার মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হলেও তা আলোর মুখ দেখেনি।

জানা গেছে, ঝিনাইদহ জেলায় রেল লাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে ২০১১ সাল থেকে বিভিন্ন সময়ে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়ে আসছে। রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এই কর্মসূচিগুলো নিয়মিত আয়োজন করে। বিগত সময়ে যারা এ জেলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তাদের কেউই দাবিগুলো নিয়ে কোনো ভূমিকা রাখেননি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী স্পর্শ বিশ্বাস বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘ দিনের দাবি ছিল কুষ্টিয়া ও ঝিনাইদহে শাটল ট্রেনের। বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকটের কারণে অধিকাংশ অনাবসিক শিক্ষার্থীরা কুষ্টিয়া ও ঝিনাইদহ শহরে অবস্থান করে। কুষ্টিয়া শহর থেকে ২৪ কিলোমিটার এবং ঝিনাইদহ শহর থেকে ২২ কিলোমিটার দূরে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন সুবিধার জন্য যে সকল বাস ব্যবহার করা হয় তার অধিকাংশ ভাড়ায় চলিত। আবার বাহিরের বাসে শিক্ষার্থীদের সাথে প্রতিনিয়ত অসদাচরণ করা হয়। একারণে পরিবহন সেবা পেতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন। এর ফলে শিক্ষার্থীদের দাবি ছিল শাটল ট্রেন সার্ভিস চালু করা। এতে ঝিনাইদহে রেল লাইন চালু হলে আমাদেরও সুবিধা হবে।’

ঝিনাইদহের শৈলকুপায় প্রস্তাবিত মেডিকেল কলেজ ও নার্সিং কলেজ ইনস্টিটিউট স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান এমপি। গত শুক্রবার (১ মে) দুপুরে তিনি ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশে উপজেলার বড়দা ব্রিজ সংলগ্ন এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেন। একইভাবে গত সোমবার (৪ মে) বিকেলে ঝিনাইদহের শৈলকুপা দুধসর এলাকায় বিকেএসপির সম্ভাব্য আঞ্চলিক ক্যাম্পাসের স্থান পরিদর্শনে এসেছিলেন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এমপি।ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক সংলগ্ন উপজেলার দুধসর আবাসন প্রকল্প এলাকায় নির্ধারিত স্থানটি সরেজমিনে পরিদর্শন করেছেন।

মন্ত্রীদ্বয়ের সরেজমিনে সম্ভাব্য স্থান পরিদর্শন ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ‘পরিদর্শনকালে প্রস্তাবিত স্থানটির ভৌগোলিক অবস্থান, অবকাঠামোগত উপযোগিতা এবং যোগাযোগ ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়। বিশেষ করে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক সংলগ্ন হওয়ায় যাতায়াতের সুবিধা, প্রয়োজনীয় জমির প্রাপ্যতা এবং ভবিষ্যতের কথা চিন্তা করে প্রতিষ্ঠানটির সম্প্রসারণের সুযোগ আছে কি না-এসব বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। দীর্ঘদিন ধরে জেলাবাসী একটি উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের দাবি জানিয়ে সোচ্চার আছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই এলাকায় মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট স্থাপিত হলে শুধু শৈলকুপা নয়, ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আসবে।একইসাথে এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চতর চিকিৎসা শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে। ক্রীড়া সম্পর্কে বিশেষজ্ঞদের মতে, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশে প্রস্তাবিত স্থানটি যোগাযোগ ব্যবস্থার দিক থেকে অত্যন্ত সুবিধাজনক। এখানে প্রশিক্ষণ কেন্দ্রটি স্থাপিত হলে ক্রীড়া অবকাঠামো উন্নয়নের পাশাপাশি স্থানীয় তরুণদের দক্ষতা বৃদ্ধিতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। দ্রুতই জমি অধিগ্রহণসহ প্রাথমিক অবকাঠামোগত কাজ শুরু হবে।’

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ‘ঝিনাইদহের রাজনীতিতে এবার উন্নয়নে মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও রেলপথ চালুসহ তিনটি ইস্যু ‘গেম চেঞ্জার’ হিসেবে কাজ করতে পারে। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের আবেগ এই তিনটি দাবির সাথে জড়িয়ে থাকার জন্য এটি এখন বড় চ্যালেঞ্জ ও সুযোগ, উভয়ই।’



error: Content is protected !!