September 12, 2026, 9:34 pm
শিরোনাম:
ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ‘জামায়াতের সঙ্গেই আঁতাত করে রাজপথে মিছিলের সাহস পাচ্ছে আওয়ামী লীগ’! ঝিনাইদহে পৌর ছাত্রলীগের সভাপতি অপু ইসলাম গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। মুসলিম মেয়ের প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান মেয়ে ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হত্যার হুমকি ও অপপ্রচারের অভিযোগ শৈলকুপা উপজেলার ৯নং মনোহরপুর ইউনিয়ন নির্বাচনে, ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, আমিরুল ইসলাম পান্না। সংসদে সড়কমন্ত্রী মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭টি বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’ চুক্তির টাকা কম দেওয়াই থানায় এজাহার মামলা দায়ের। ট্রাফিক বিভাগের পেশাদারিত্ব নিশ্চিতে বিশেষ সম্মাননা প্রদান করে কেএমপি কমিশনার। ঝিনাইদহের শৈলকূপার বগুড়া ইউনিয়নের দলিলপুর গ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ।
Notice :
কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

মোহাম্মদপুর থানা বিএনপির সাংগঠনিক সভা: তৃণমূলকে শক্তিশালী করার ডাক

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

রাজধানী মোহাম্মদপুর থানা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত
মোঃ ইব্রাহিম হোসেনঃ ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন মোহাম্মদপুর থানা বিএনপির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে ২০২৬) রাজধানীর মোহাম্মদপুরস্থ সূচনা কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়। বিকেল ৫টায় শুরু হয়ে সভাটি বিরতিহীনভাবে রাত সাড় ১১টা পর্যন্ত চলে। সভায় দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং রাষ্ট্র পরিচালনায় তৃণমূলের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় মোহাম্মদপুর থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তাঁরা নিজ নিজ ইউনিটের সাংগঠনিক সফলতা ও বর্তমান স্থিতিশীল রাজনৈতিক পরিবেশে দলের কার্যক্রমের বাস্তব চিত্র তুলে ধরেন। নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনায়েত হাফিজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এবং মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা বিএনপির সাংগঠনিক টিম প্রধান হাজী মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আলহাজ্ব মোঃ নাছির উদ্দীন এবং এস এম মোহাম্মদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ইসহাক, মীর কামাল, ওয়াহিদুজ্জামান ইরান, আনোয়ার হোসেন মাসুদ, দেলোয়ার হোসেন মামুন, আরিফুল হক সেলিম, মোঃ চৌধুরী বকশী, আলহাজ ওমর ফারুক, এস এম আহমেদ মনির , বজলুর রহমান, নাসির আহমেদ, মাসুম কবির সহ থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে হাজী মোহাম্মদ ইউসুফ দলের ঐক্য ও জনগণের সেবার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে এই সভার আয়োজন করা হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দকে সকল ভেদাভেদ ভুলে ইস্পাতকঠিন ঐক্য বজায় রাখতে হবে।” তিনি আরও বলেন, “আমরা এখন ক্ষমতায়, তাই জনগণের প্রতি আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। জনগণের অধিকার রক্ষা এবং আধুনিক বাংলাদেশ গড়ার যে রূপকল্প প্রধানমন্ত্রী দিয়েছেন, তা বাস্তবায়নে তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। কোনো প্রকার সাংগঠনিক শিথিলতা বরদাশত করা হবে না।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সাথে বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলের নিকট দোয়া চান হাজী মোহাম্মদ ইউসুফ। মোহাম্মদপুর থানার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সভাটি অত্যন্ত ফলপ্রসূভাবে সম্পন্ন হয়।



error: Content is protected !!