October 28, 2026, 8:27 pm
শিরোনাম:
সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ে ‘মব’ করে ন্যক্কারজনক হামলার প্রতিবাদ ও হামলাকারীদের চিহ্নিত করে বিচারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল। এনসিপির হরিণাকুণ্ডু উপজেলা আহ্বায়ক হলেন হামিদ পারভেজ মিয়া,সদস্য সচিব মোঃ সাইদ হোসেন। ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন। শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়ন  ভূমি অফিসে দালাল ছাড়া মেলে না সেবা, বঞ্চিত ভূমি মালিকরা; রাজস্ব হারাচ্ছে সরকার মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ তুলে নিল দুর্বৃত্তরা লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা। অ্যাডভোকেট মাসুম খানের নিঃশর্ত মুক্তির দাবিতে মোহাম্মদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। মনাকষা সীমান্তে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ”পরিচালনা শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি। শৈলকূপায় ডোপ টেষ্টে ২ জনের শরীরে প্রমাণ পাওয়া গেল মাদকের। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ নুর আলমের শুভেচ্ছা।
Notice :
শৈলকুপায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রূম্যমান আদালতের অভিযান: ২১ হাজার ৫০০ টাকা জরিমানা!… ঝিনাইদহে ড্রেন নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগে দুই কথিত সাংবাদিক আটক” শৈলকূপা উপজেলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভুয়া আনসার সদস্য দিয়ে পূজা মন্ডপের ডিউটি চলমান। মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৫নং ফুলহরি ইউনিয়ন সুব্রত দধি মিষ্টি ভান্ডারে মিষ্টি বাকি না দেয়ার কারণে সুব্রত উপরে ও তার মায়ের উপরে হামলা! ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি।

ঝিনাইদহ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণার একদিন পরই যুগ্ম সম্পাদকের বিদায়

মোঃ ইব্রাহিম হোসেনঃ

মোঃ ইব্রাহিম হোসেনঃ
দীর্ঘ সাড়ে আট বছর পর ঘোষিত ঝিনাইদহ জেলা ছাত্রদলের নতুন কমিটিতে পদ পাওয়ার মাত্র একদিনের মাথায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার মাহমুদ। তাকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি—এমন অভিযোগ তুলে বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ঘোষণা দেন তিনি।
গত ১২ মে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নতুন কমিটির অনুমোদন দেন। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মোঃ ইমরান হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে শাহরিয়ার রাসেলকে দায়িত্ব দেওয়া হয়। এছাড়া কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ সাইদুর রহমান শাহেদ এবং সাংগঠনিক সম্পাদক পদে মেহেদী হাসান স্থান পান। বখতিয়ার মাহমুদকে দেওয়া হয়েছিল যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব।
পদত্যাগের ঘোষণা দিয়ে ফেসবুকে দেওয়া এক পোস্টে বখতিয়ার মাহমুদ লেখেন, “স্বার্থ নয়, আদর্শের ডাকেই জীবনের সবচেয়ে সোনালী সময়টুকু উৎসর্গ করেছি এই দলের জন্য। বিদায় ছাত্রদল, আল্লাহ ভরসা!” তার এই পোস্ট ঘিরে নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তাকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানিয়েছেন, আবার অনেকে তার সাহসী সিদ্ধান্তের প্রতি সংহতি প্রকাশ করেছেন।
এ বিষয়ে বখতিয়ার মাহমুদ গণমাধ্যমকে বলেন, দলের দুর্দিনে রাজপথে থেকে অনেক লড়াই-সংগ্রাম করেছেন তিনি। আন্দোলন করতে গিয়ে একাধিকবার হামলা ও মামলার শিকার হয়েছেন। কিন্তু নতুন কমিটিতে তাকে যে পদ দেওয়া হয়েছে, তাতে তাকে অবমূল্যায়ন করা হয়েছে বলে তিনি মনে করেন। ত্যাগের সঠিক প্রতিদান না পাওয়ায় তিনি এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন।
অন্যদিকে, পদত্যাগের বিষয়ে নবগঠিত জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন জানান, বখতিয়ার মাহমুদের কাছ থেকে তারা এখনো কোনো আনুষ্ঠানিক পদত্যাগপত্র বা চিঠি পাননি। তিনি যদি পদত্যাগ করেন, তবে লিখিত পত্র পাওয়ার পর কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের ৬ জুন সমেনুজ্জামান সমেনকে সভাপতি ও মুশফিকুর রহমান মানিককে সাধারণ সম্পাদক করে ঝিনাইদহ জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল। দীর্ঘ বিরতির পর নতুন কমিটি ঘিরে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ থাকলেও বখতিয়ারের এই পদত্যাগ জেলা ছাত্র রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

See less



error: Content is protected !!