September 19, 2026, 8:02 pm
শিরোনাম:
মুক্তাগাছায় এসএসসি, দাখিল ও কারিগরী পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা। সেবারহাটে ‘MENZO’ শপের নতুন আউটলেটের জাকজমকপূর্ণ উদ্বোধন শিশু সাজিদুর রহমানের ৭ম জন্মদিন উদযাপিত। উ’গ্র’বা’দের ষড়যন্ত্র রুখে জাতীয় জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যেতে হবে। কালিগঞ্জের চরদহা বায়তুল আমান জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। শান্তিপূর্ণ পরিবেশে শৈলকুপা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন। কালীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু। আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী। কুবিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দাবি ছাত্রদলের। জমিজমা সংক্রান্ত শত্রুতায় প্রতিপক্ষকে ফাঁসাতে সাজানো হয়েছিল ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা।
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

সাংবাদিকদের ক্ষোভ : ঝিনাইদহে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং এড়িয়ে এনজিও’র মিটিংয়ে জেলা প্রশাসক

এম এ কবীর, ঝিনাইদহ:

এম এ কবীর, ঝিনাইদহ:
ঝিনাইদহে সদ্য যোগদান করা জেলা প্রশাসক নোমান হোসেনকে নিয়ে আলোচনা ও সমালোচনার জন্ম হয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা বিষয়ে বিতর্কের মুখে থাকা এই কর্মকর্তার বিরুদ্ধে এবার সাংবাদিকদের এড়িয়ে চলা এবং সরকারি দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ উঠেছে ।
বুধবার তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সম্পর্কিত একটি প্রেস ব্রিফিং জেলা শিল্পকলা অডিটোরিয়ামে দুপুর ১১ টায় অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের এই আয়োজনে জেলার সিনিয়র সাংবাদিকসহ সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত হলেও জেলা প্রশাসক নোমান হোসেন অংশ নেননি ।
অভিযোগ উঠেছে, ব্রিফিং চলাকালীন সময়ে জেলা প্রশাসক শহরের ফুডসাফারি মিলনায়তনে একটি এনজিওর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ।
এ ঘটনায় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সরকারের গুরুত্বপূর্ণ কর্মসূচি বাদ দিয়ে এবং সাংবাদিকদের অপমান করে এনজিওর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি ভালো কাজ করেননি।
সাংবাদিকরা বলছেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে আয়োজিত ব্রিফিং ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ । তিনি এ জেলায় যোগদানের পর থেকে রহস্যজনক কারণে সাংবাদিকদের এড়িয়ে চলছেন।
জেলার ভুক্তভোগী মহলের মতে , সদ্য যোগদান করেই এ ধরনের কর্মকান্ড প্রশাসনের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। সরকারি কর্মসূচিকে উপেক্ষা করে এনজিও অনুষ্ঠানে অংশ নেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা সমালোচনা।
এ বিষয়ে জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, ওই অনুষ্ঠানে জেলা প্রশাসকে থাকতে হবে এমন কোন নির্দেশনা নেই। অতিরিক্ত জেলা প্রশাসক পর্যায়ের একজন কর্মকর্তা থাকলেই হবে, সে কারণে আমি অংশগ্রহণ করিনি ।



error: Content is protected !!