September 21, 2026, 12:16 am
শিরোনাম:
এলাকার প্রধান সড়ক যেন মরণফাঁদ: হিয়ারিংয়ে সংস্কারের জোর দাবি ক্ষুদ্র জনগোষ্ঠীর কালিগঞ্জে ২ বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ১ ইউপি সদস্য সহ ৩ নারীর মৃত্যু মুক্তাগাছায় এসএসসি, দাখিল ও কারিগরী পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা। সেবারহাটে ‘MENZO’ শপের নতুন আউটলেটের জাকজমকপূর্ণ উদ্বোধন শিশু সাজিদুর রহমানের ৭ম জন্মদিন উদযাপিত। উ’গ্র’বা’দের ষড়যন্ত্র রুখে জাতীয় জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যেতে হবে। কালিগঞ্জের চরদহা বায়তুল আমান জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। শান্তিপূর্ণ পরিবেশে শৈলকুপা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন। কালীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু। আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী।
Notice :
ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য।

শৈলকূপায় জমি নিয়ে মামলার মধ্যেই কৃষকের কলাবাগান কেটে ফেলার অভিযোগ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক একর জমির কলাবাগান কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

উপজেলার ত্রিবেনী ইউনিয়নে চর নিশ্চিন্তপুর গ্রামে
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

ক্ষতিগ্রস্ত কৃষক আশরাফুজ্জামান অভিযোগ করে বলেন, ত্রিবেনী ইউনিয়নের বসন্তপুর গ্রামের ইমন হোসেন মিল্টন দীর্ঘদিন ধরে জাল দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টা করে আসছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে ১০ থেকে ১৫ জন লোক তার জমিতে প্রবেশ করে প্রায় ৫০০টি কলাগাছ কেটে ফেলে। এ সময় বেশ কিছু কলা ভ্যানে করে নিয়ে যাওয়া হয় এবং পরে ট্রাক্টর দিয়ে জমি চষে দেওয়া হয়।

আশরাফুজ্জামান বলেন, আমি গরিব মানুষ। এই জমির ফসলের ওপরই পরিবারের জীবিকা নির্ভর করে। কয়েক লাখ টাকার ক্ষতি হয়ে গেছে। এখন আমি নিঃস্ব হয়ে পড়েছি।

ক্ষতিগ্রস্ত কৃষকের ভাই মোয়াজ্জেম হোসেন বলেন, ১৯৬৪ সাল থেকে আমাদের পরিবার জমিটি ভোগদখল করে আসছে। আমার বাবা ভীম চন্দ্রের কাছ থেকে জমিটি ক্রয় করেন। এরপর থেকেই আমরা চাষাবাদ করছি। জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও প্রতিপক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ইমন হোসেন মিল্টন বলেন, আমি ২০২২ সালে জমিটি ক্রয় করেছি এবং ২০২৪ সালে রেজিস্ট্রি সম্পন্ন করেছি। তারাই জাল দলিলের মাধ্যমে এতদিন জমি ভোগদখল করে আসছিল। আমি আমার নিজস্ব জমি দখলে নিয়েছি।

এ বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাটি নিয়ে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



error: Content is protected !!