
মোঃ ইব্রাহিম হোসেনঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের অন্তর্গত শের-ই-বাংলা নগর থানা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এক বিশাল ও বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) শেরে-বাংলা নগর থানাধীন ২৮ নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে এই আনন্দ মিছিল ও অভিনন্দন জ্ঞাপনের আয়োজন করা হয়। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে স্লোগানে এ সময় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। রাজপথে ছাত্রদলের এই দীপ্ত পদচারণা প্রমাণ করে যে, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে ছাত্রদল সর্বদা আপসহীন।
দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রদলকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি জনাব রবিন খান এবং সাধারণ সম্পাদক জনাব আকরাম আহমেদকে প্রথমে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানানো হয়। একই সাথে, ২৮ নং ওয়ার্ড ছাত্রদলের পক্ষ থেকে শের-ই-বাংলা নগর থানা ছাত্রদলের নবনিযুক্ত সংগ্রামী আহ্বায়ক মো: রাজা আহমেদ মিন্টু এবং বিপ্লবী সদস্য সচিব শফিকুল ইসলাম সবুজ-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
সংগঠনের গতিশীলতা রক্ষা এবং ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করার প্রত্যয়ে আয়োজিত এই আনন্দ মিছিলে সম্মুখভাগে থেকে নেতৃত্ব দেন ২৮ নং ওয়ার্ড ছাত্রদলের নবনির্বাচিত ও সংগ্রামী আহ্বায়ক জুবায়ের আহমেদ এবং বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আবু সাঈদ। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত ছাত্র সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ২৮ নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক জুবায়ের আহমেদ তার বক্তব্যে বলেন, “আজকের এই বিশাল আনন্দ মিছিল ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে যে, সাধারণ ছাত্রসমাজ ফ্যাসিবাদের রক্তচক্ষুকে ভয় পায় না। রাজপথ ছাত্রদলের ছিল, আছে এবং থাকবে। আমরা সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং সংগঠনের প্রতিটি সাংগঠনিক নির্দেশনা বাস্তবায়নে রাজপথে সদা জাগ্রত আছি। কোনো অপশক্তি বা ষড়যন্ত্র আমাদের এই অগ্রযাত্রাকে দমাতে পারবে না। আমরা ২৮ নং ওয়ার্ডকে ছাত্রদলের একটি শক্তিশালী দুর্গে পরিণত করব, ইনশাআল্লাহ।”
ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আবু সাঈদ তার বক্তব্যে কর্মীদের উজ্জীবিত করে বলেন, “আজকের এই সফল মিছিল আমাদের দীর্ঘদিনের ত্যাগ, ঐক্য ও সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ। তৃণমূলের প্রতিটি কর্মীকে সাথে নিয়ে আমরা রাজপথে নেমেছি এবং অধিকার আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। আগামীর যেকোনো আন্দোলন-সংগ্রামে এবং ছাত্রসমাজের যেকোনো সংকটে ২৮ নং ওয়ার্ড ছাত্রদল ভ্যানগার্ড (অগ্রগামী দল) হিসেবে ভূমিকা পালন করবে। আমাদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
মিছিল ও সমাবেশ শেষে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ২৮ নং ওয়ার্ড ছাত্রদলের এই গৌরবোজ্জ্বল ও সফল কর্মসূচিতে মুগ্ধ হয়ে উপস্থিত সকল নেতাকর্মীকে পরম মমতায় ফুল দিয়ে বরণ করে নেন শেরে-বাংলা নগর থানা ছাত্রদলের সুযোগ্য অভিভাবক ও সংগ্রামী আহ্বায়ক রাজা আহমেদ মিন্টু। নেতার কাছ থেকে ফুলের শুভেচ্ছা পেয়ে কর্মীরা আরও বেশি উজ্জীবিত হয়ে ওঠেন।
ফুলেল বরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে রাজা আহমেদ মিন্টু বলেন, “২৮ নং ওয়ার্ড ছাত্রদলের আজকের এই অভূতপূর্ব উপস্থিতি, শৃঙ্খলা ও রাজপথ কাঁপানো স্লোগান আমাকে সত্যি গর্বিত করেছে। জুবায়ের এবং আবু সাঈদের নেতৃত্বে ওয়ার্ড ছাত্রদল আজ যেভাবে রাজপথ মুখরিত রেখেছে, তা প্রশংসার দাবিদার। এই ঐক্য ও শক্তিকে ধরে রাখতে হবে। মনে রাখবে, তোমরাই আগামীর বাংলাদেশের কর্ণধার। কোনো অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। তোমাদের এই সাহসিকতা ও সাংগঠনিক সক্রিয়তার পাশে শেরে-বাংলা নগর থানা ছাত্রদল সবসময় পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে। যেকোনো পরিস্থিতিতে আমি তোমাদের পাশে আছি।”
নেতাকর্মীরা জানান, বিএনপির চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করতে এই নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। থানা আহ্বায়কের দিকনির্দেশনামূলক বক্তব্য এবং কর্মীদের প্রতি স্নেহ-ভালোবাসা আগামী দিনের পথচলাকে আরও মসৃণ করবে উল্লেখ করে রাজপথের লড়াইয়ে অবিচল থাকার শপথ নিয়ে বীরদর্পে মিছিলটি সমাপ্ত হয়। মিছিলে স্থানীয় ওয়ার্ড ও থানার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।