September 21, 2026, 12:18 am
শিরোনাম:
এলাকার প্রধান সড়ক যেন মরণফাঁদ: হিয়ারিংয়ে সংস্কারের জোর দাবি ক্ষুদ্র জনগোষ্ঠীর কালিগঞ্জে ২ বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ১ ইউপি সদস্য সহ ৩ নারীর মৃত্যু মুক্তাগাছায় এসএসসি, দাখিল ও কারিগরী পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা। সেবারহাটে ‘MENZO’ শপের নতুন আউটলেটের জাকজমকপূর্ণ উদ্বোধন শিশু সাজিদুর রহমানের ৭ম জন্মদিন উদযাপিত। উ’গ্র’বা’দের ষড়যন্ত্র রুখে জাতীয় জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যেতে হবে। কালিগঞ্জের চরদহা বায়তুল আমান জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। শান্তিপূর্ণ পরিবেশে শৈলকুপা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন। কালীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু। আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী।
Notice :
ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য।

ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ ও ছিনতাইয়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২২ মে) দুপুরে জেলা কালেক্টরেট মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় এই হামলার শিকার হন তিনি। এ সময় হামলাকারীরা তাঁর ওপর ডিম নিক্ষেপ করে এবং মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই সময় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তাঁর সাথে কথা বলতে এগিয়ে যান। কথাবর্তার এক পর্যায়ে আকস্মিকভাবে পেছন থেকে কিছু যুবক এসে ডিম নিক্ষেপ করে এবং তাঁদের ওপর হামলা চালায়। হামলায় এনসিপির স্থানীয় কয়েকজন নেতাকর্মী ও যুবক আহত হয়েছেন।
ভুক্তভোগী ও দলীয় নেতাকর্মীদের অভিযোগ, হামলার সময় যুবকেরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ব্যবহৃত মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্য নেতৃবৃন্দ আইনি পদক্ষেপ নিতে থানায় অবস্থান করছেন।
এদিকে, এই হামলার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এবং এনসিপি সংশ্লিষ্ট সারজিস আলম। সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “কিছুক্ষণ আগে ঝিনাইদহে জুমার নামাজ শেষে ছাত্রদলের সন্ত্রাসীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর অতর্কিত হামলা চালায়। রক্তাক্ত হয়ে কয়েকজন হাসপাতালে।”
হামলার খবর ছড়িয়ে পড়লে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে পুরো এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি ও কড়া নজরদারি লক্ষ্য করা গেছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।



error: Content is protected !!