
স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ শৈলকুপা উপজেলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় দুঃস্থ, অসহায় ও দুর্যোগকবলিত পরিবারের মাঝে বিনামূল্যে চাউল বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলায় ২নংমির্জাপুর ইউনিয়নের জন্য মোট ৩ হাজার ২০৪টি কার্ডের ৩২০৪০ কেজি চাউল বরাদ্দ প্রদান করা হয়েছে।
সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অতিদরিদ্র, দিনমজুর, বিধবা, প্রতিবন্ধী, অসচ্ছল মুক্তিযোদ্ধা ও খাদ্য সংকটে থাকা পরিবারগুলোর মাঝে প্রতি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাউল বিতরণ কার্যক্রম চলছে।
তারই ধারাবাহিকতায় শৈলকুপা উপজেলার ২ নং মির্জাপুর ইউনিয়নে দুইদিন এই চাউল বিতরণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। বিতরণ কার্যক্রমে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাজেদুর রহমান। সচিব সৌরভ কুমার সহ সকল ইউপি সদস্যগণ।
এবিষয়ে শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাফুজুর রহমান জানাই ঈদকে সামনে রেখে অসহায় মানুষের মাঝে সরকারি সহায়তা সুষ্ঠু ও স্বচ্ছভাবে পৌঁছে দিতে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তদারকি করছে। তিনি আরও বলেন, ভিজিএফ চাল বিতরণে কোন ধরনের অনিয়ম সহ্য করা হবে না এবং অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।