গত ২৩/০৫/২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ আনুমানিক দুপুর ১২.০০ ঘটিকার সময় মোঃ সিয়াম হোসেন পিতাঃ মোঃ জাকির হোসেন ইউনিয়ন ৮ নম্বর পাগলা কানাই স্থান থেকে ইজিবাইক চুরি হয়ে যায়। পরবর্তীতে সোশ্যাল সামাজিক মাধ্যমে উক্ত বিষয়টি ব্যাপকভাবে প্রচার হলে সম্মানিত পুলিশ সুপার ঝিনাইদহ জনাব মোঃ মাহফুজ আফজাল মহোদয়ের দৃষ্টিগোচর হলে তিনি তা উদ্ধারের জন্য সংশ্লিষ্ট পুলিশ অফিসারকে নির্দেশনা প্রদান করেন তারই প্রেক্ষিতে অদ্য ২৫/০৫/২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ উক্ত ইজিবাইটি.যশোর চৌগাছা থানা এলাকা হতে উদ্ধার করা হয় এবং উদ্ধারকৃত ইজিবাইকটি প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।

সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ আফজাল এবং জনাব মোসফিকা মাহফুজ সভানেত্রী পুনাক ঝিনাইদহ মহোদয় উক্ত ইজিবাইকটি প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এবং তাদেরকে ঈদ সামগ্রী প্রদান করেন।এ সময় ভিকটিম আবেগ প্রবণ হয়ে পড়ে এবং তার অভিব্যক্তি প্রকাশ করেন এবং জেলা পুলিশ ঝিনাইদহকে তথাপি সম্মানিত পুলিশ সুপার ঝিনাইদহ মহোদয় কে ধন্যবাদ জানান।