September 21, 2026, 12:15 am
শিরোনাম:
এলাকার প্রধান সড়ক যেন মরণফাঁদ: হিয়ারিংয়ে সংস্কারের জোর দাবি ক্ষুদ্র জনগোষ্ঠীর কালিগঞ্জে ২ বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ১ ইউপি সদস্য সহ ৩ নারীর মৃত্যু মুক্তাগাছায় এসএসসি, দাখিল ও কারিগরী পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা। সেবারহাটে ‘MENZO’ শপের নতুন আউটলেটের জাকজমকপূর্ণ উদ্বোধন শিশু সাজিদুর রহমানের ৭ম জন্মদিন উদযাপিত। উ’গ্র’বা’দের ষড়যন্ত্র রুখে জাতীয় জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যেতে হবে। কালিগঞ্জের চরদহা বায়তুল আমান জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। শান্তিপূর্ণ পরিবেশে শৈলকুপা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন। কালীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু। আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী।
Notice :
ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য।

যেকারণে প্রত্যাহার হলেন ঝিনাইদহের এসপি মাহফুজ আফজাল

ঝিনাইদহ থেকেঃ

 ঝিনাইদহ থেকেঃ
ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ আফজালকে আকস্মিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তাকে জেলা পুলিশ থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৪ জুন) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে ঝিনাইদহের এসপি-কে প্রত্যাহারের এই নির্দেশ দেওয়া হয়। আদেশে বলা হয়, মাহফুজ আফজাল জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে ৫ জুনের মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন। তবে দাপ্তরিক আদেশে প্রত্যাহারের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
দায়িত্বশীল সূত্রে জানা গেছে, গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঝিনাইদহের এসপি হিসেবে যোগ দেন মো. মাহফুজ আফজাল। কিন্তু তার এই সংক্ষিপ্ত দায়িত্বকালেই জেলায় একের পর এক লাশ উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। বিশেষ করে হরিণাকুণ্ডুর ভাতুড়িয়া এবং সদর উপজেলার মাধবপুর গ্রামে দুটি রাজনৈতিক হত্যাকাণ্ড, শৈলকুপায় একের পর এক সামাজিক বিরোধ ও রক্তক্ষয়ী সংঘর্ষ এবং জেলাজুড়ে মাদকের ভয়াবহ বিস্তার রোধে জেলা পুলিশের এক ধরনের শৈথিল্যতা লক্ষ্য করা গেছে।
সর্বশেষ বৃহস্পতিবার দিনের বেলায় শহরের চর খাজুরা গ্রামের একটি আবাসনে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রকাশ্যে পিটিয়ে একজনকে হত্যার ঘটনা ঘটে। এ ছাড়া এনসিপি নেতা নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনাটিও দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এসব ঘটনায় স্থানীয় অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের চরম ব্যর্থতা ও এসপির প্রশাসনিক নিস্ক্রিক্রয়তা নিয়ে সরকারের উচ্চমহল বিব্রত হয়।
এদিকে প্রশাসনিক ব্যর্থতার পাশাপাশি এসপি মাহফুজ আফজালের সাম্প্রতিক একটি ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়েও জেলাজুড়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনা ছড়িয়ে পড়ে। জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর দিনে এসপি তার সরকারি বাসভবনে স্ত্রীর অনুরোধে একটি জমকালো ‘ঈদ পুনর্মিলনী’ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেন।
শোকাবহ সেই দিনে যেখানে জেলাজুড়ে নানা রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি চলছিল, সেখানে এসপির বাংলোতে এ ধরনের জমকালো আয়োজনে খোদ আমন্ত্রিত অতিথিদের অনেকেই চরম বিব্রত ও ক্ষুব্ধ হন। অনুষ্ঠানটিকে ঘিরে আরও আলোচনা-সমালোচনার ঝড় ওঠে যখন এসপির স্ত্রী নিজেই সেখানে একাধারে পাঁচটি গান পরিবেশন করেন। শোকের দিনে এমন আনন্দঘন ও জমকালো আয়োজন জেলার সচেতন নাগরিক সমাজ এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের মাঝে অসন্তোষের জন্ম দেয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, একের পর এক অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থতা, জেলায় ক্রমাগত লাশ উদ্ধার এবং সর্বশেষ এই বিতর্কিত সাংস্কৃতিক কর্মকাণ্ডের জের ধরেই শেষ পর্যন্ত তাকে ঝিনাইদহ থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে ক্লোজ করা হলো।



error: Content is protected !!