September 21, 2026, 1:02 am
শিরোনাম:
এলাকার প্রধান সড়ক যেন মরণফাঁদ: হিয়ারিংয়ে সংস্কারের জোর দাবি ক্ষুদ্র জনগোষ্ঠীর কালিগঞ্জে ২ বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ১ ইউপি সদস্য সহ ৩ নারীর মৃত্যু মুক্তাগাছায় এসএসসি, দাখিল ও কারিগরী পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা। সেবারহাটে ‘MENZO’ শপের নতুন আউটলেটের জাকজমকপূর্ণ উদ্বোধন শিশু সাজিদুর রহমানের ৭ম জন্মদিন উদযাপিত। উ’গ্র’বা’দের ষড়যন্ত্র রুখে জাতীয় জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যেতে হবে। কালিগঞ্জের চরদহা বায়তুল আমান জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। শান্তিপূর্ণ পরিবেশে শৈলকুপা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন। কালীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু। আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী।
Notice :
ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য।

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ‘ঝটিকা’ মিছিল, জড়িতদের শনাক্তে নেমেছে পুলিশ

স্টাফ রিপোর্টার

 

স্টাফ রিপোর্টার:

ঝিনাইদহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। আজ ৮ জুন ২০২৬ রোজ সোমবার ভোর ৫টার দিকে জেলা শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বর এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনের ট্রাইব্যুনাল বন্ধ কর’ এবং ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চাই’ সংবলিত ব্যানার নিয়ে মিছিলটি বের করা হয়। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরানের নেতৃত্বে মিছিলটি প্রায় ১০ মিনিট স্থায়ী হয়। পরে স্থানীয় লোকজন মিছিলের শব্দ শুনে এগিয়ে এলে অংশগ্রণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

সকালে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা’, ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’ এবং ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা মানি না, মানবো না’ বলে স্লোগান দিচ্ছেন।

তবে এই ঝটিকা মিছিলের বিষয়ে ছাত্রলীগ বা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. বিল্লাল হোসেন বলেন, “ভোরের দিকে শহরের পায়রা চত্বরে নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিলের খবর আমরা পেয়েছি। মিছিলের একাধিক ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে। ভিডিও দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করার কাজ চলছে। দ্রুতই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”



error: Content is protected !!