June 15, 2026, 10:11 am
শিরোনাম:
গণরায় বাস্তবায়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে ডা.শফিক আমরা জুলাই যোদ্ধা’র ঢাকা দক্ষিণ কমিটির আহ্বায়ক খলিলুর রহমান হারিস যশোরে হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালের রুফটপ ক্যাফেতে প্রবেশ ফি নিয়ে প্রশ্ন চট্টগ্রাম বন্দর ইস্যুতে জাতীয় স্বার্থবিরোধী কোন সিদ্ধান্ত মানবে না চট্টগ্রামবাসী, চট্টগ্রাম জামায়াত হরিনাকুন্ডুতে বড়মা’য়ের সাথে ছেলের পরোকিয়া রাতের আঁধারে লাপাত্তা প্রেমিক যুগল প্রধানমন্ত্রীর শনিবার কক্সবাজার সফর, উন্নয়ন উদ্বোধন ও জনসভাসহ ব্যস্ত কর্মসূচি শৈলকুপায় কৃষকের পাশে কৃষকদলনেতা রাস্তা পাকাকরণে আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা – স্থানীয় নির্বাচনের বছর: নির্বাচন কমিশনের জন্য সাড়ে ৪ হাজার কোটি টাকার বরাদ্দ ঝিনাইদহ পুলিশে নতুন অধ্যায়: বিদায় নিলেন মাহফুজ আফজাল, নতুন এসপি ডিএমপির ডিসি আশিস বিন হাছান চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ
Notice :
বিশেষ ক্ষমতায় ভেঙে দেওয়া হলো ইসলামী ব্যাংকের পুরো বোর্ড… সাধুহাটি রাহেলা জেনারেল হাসপাতাল থেকে একজন ভূয়া চিকিৎসক আটক। ঝিনাইদহ জেলার নতুন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান। কালীগঞ্জে ভাতিজার হাতে চাচার মৃত্যু! ঝিনাইদহ জেলা ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পৌর যুবলীগের সদস্য সোহেল বিশ্বাস কে গেপ্তার করেছে ডিবি পুলিশ।। স্ত্রীর পর’কীয়া প্রেমিককে হ’ত্যা স্বামীর, ১১ মাস পর রহস্য উদঘাটন ঝিনাইদহে “চিত্ত মিডিয়া”র জুয়েল রানা কে সংবর্ধনা মাদারীপুরের কালকিনি মজিদ বাড়ি ভুরঘাটাতে সড়ক দু/র্ঘ/ট/না/য় নি-হ-ত- ১ ঝিনাইদহে গাছে ঝুলে থাকা লক্ষ্মী রানী নামের এক নারীর লা/*শ উদ্ধার কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে প্রায় ৯৫টি দোকান পুড়ে ছাই; কয়েক কোটি টাকা ক্ষতির আশঙ্কা |

আমরা জুলাই যোদ্ধা’র ঢাকা দক্ষিণ কমিটির আহ্বায়ক খলিলুর রহমান হারিস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

‘আমরা জুলাই যোদ্ধা’র ঢাকা মহানগর দক্ষিণ কমিটির শীর্ষ নেতৃত্বে এসেছেন তরুণ ও রাজপথের সাহসী মুখ খলিলুর রহমান হারিস। সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে তাঁকে আহ্বায়ক এবং সাইফুল ইসলাম (মিঠুন)-কে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যবিশিষ্ট একটি আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১২ জুন ২০২৬ তারিখে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো: আমিনুল ইসলাম ইমন এবং সাধারণ সম্পাদক মো: আল মিরাজ-এর যৌথ স্বাক্ষরে এই শক্তিশালী কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির মূল নেতৃত্বে আসার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত আহ্বায়ক খলিলুর রহমান হারিস সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনের কঠোর সংগ্রামের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “আমাদের ওপর যে আস্থা ও বিশ্বাস রেখে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমরা সততা ও নিষ্ঠার সাথে তার সর্বোচ্চ মর্যাদা রক্ষা করব। জুলাই বিপ্লবের রক্তক্ষয়ী চেতনা ও আদর্শকে ধারণ করে ঢাকা মহানগর দক্ষিণে সংগঠনের সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় করাই আমাদের মূল লক্ষ্য।” রাজপথে অধিকার আদায়ের লড়াইয়ে আপসহীন থাকার ঘোষণা দিয়ে খলিলুর রহমান হারিস আরও যোগ করেন, “জনগণের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলনে এই ৫১ সদস্যবিশিষ্ট শক্তিশালী কমিটি রাজপথে সবসময় অগ্রণী ও বীরত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না। আমরা খুব দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করব।”
কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, খলিলুর রহমান হারিসের যোগ্য ও দূরদর্শী নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে। এই কমিটিতে তাঁর সাথে রাজপথ কাঁপাতে মাঠ পর্যায়ে কাজ করবেন আরও ৫০ জন নেতা-কর্মী।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: জুলহাস হাওলাদার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো: মিরাজ এবং যুগ্ম সদস্য সচিব মো: ইলিয়াস মামুন ও মেহেদি হাসান। দপ্তরে যুগ্ম আহ্বায়ক হিসেবে আল আমিন ইসলাম সোয়েব এবং সহ-দপ্তরে মো: ইয়াসিন আরাফাত দায়িত্ব পালন করবেন।
এছাড়াও যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো: মহিউদ্দিন রাব্বি, এলাহী, আইয়ুব আলী, মো: সৌরভ হোসেন, মো: সারোয়ার হোসেন রানা, এ এম এস ছালেহ উদ্দীন শাহিন ও নূপুর আক্তারসহ ৭ জন।
খলিলুর রহমান হারিসের নেতৃত্বাধীন এই কমিটিকে গতিশীল করতে ৪ সদস্যের একটি হেভিওয়েট উপদেষ্টা মণ্ডলী ঘোষণা করা হয়েছে। এতে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, এমপি; ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি-র আহ্বায়ক মুন্সী রফিকুল আলম মজনু, এমপি এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: হারুনুর রশীদ (হারুন)।
সমন্বয়ক মণ্ডলীতে প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি খন্দকার এনামুল হক এনাম এবং সহ-সমন্বয়ক হিসেবে আছেন মোহাম্মদ রনি আক্তার।
কমিটিতে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে যুক্ত আছেন পলাশ আহমেদ, জিহাদ ইসলাম, তরিকুল ইসলাম, মাসুদ রানা, সিফাত রহমান শিমুল, নূর আলম, মো: রাকিব হোসেনসহ আরও অনেকে, যারা আহ্বায়ক খলিলুর রহমান হারিসের হাতকে শক্তিশালী করতে মাঠপর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।



error: Content is protected !!