September 21, 2026, 1:04 am
শিরোনাম:
এলাকার প্রধান সড়ক যেন মরণফাঁদ: হিয়ারিংয়ে সংস্কারের জোর দাবি ক্ষুদ্র জনগোষ্ঠীর কালিগঞ্জে ২ বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ১ ইউপি সদস্য সহ ৩ নারীর মৃত্যু মুক্তাগাছায় এসএসসি, দাখিল ও কারিগরী পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা। সেবারহাটে ‘MENZO’ শপের নতুন আউটলেটের জাকজমকপূর্ণ উদ্বোধন শিশু সাজিদুর রহমানের ৭ম জন্মদিন উদযাপিত। উ’গ্র’বা’দের ষড়যন্ত্র রুখে জাতীয় জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যেতে হবে। কালিগঞ্জের চরদহা বায়তুল আমান জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। শান্তিপূর্ণ পরিবেশে শৈলকুপা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন। কালীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু। আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী।
Notice :
ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য।

যশোরে হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালের রুফটপ ক্যাফেতে প্রবেশ ফি নিয়ে প্রশ্ন

জেলা প্রতিনিধি যশোরঃ

জেলা প্রতিনিধি যশোরঃ

যশোর শহরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালের রুফটপ ক্যাফেতে আগত গ্রাহকদের কাছ থেকে প্রবেশের জন্য অতিরিক্ত ১০০ টাকা করে নেওয়ার হয় এবং সেটা খাবার অর্ডার করলে তার সঙ্গে অ্যাডজাস্ট করে দেওয়া হয় এমন নিয়মই ছিল হোটেল ওরিয়নে।কিন্তু অভিযোগ উঠেছে এখন প্রবেশ ফি আর খাবারের সঙ্গে এডজাস্ট করা হচ্ছে না বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ক্যাফেতে খাবার খেতে গেলে গ্রাহকদের প্রথমে ১০০ টাকা প্রবেশ মূল্য পরিশোধ করতে হচ্ছে। এরপর আলাদাভাবে খাবারের মূল্যও পরিশোধ করতে হচ্ছে। এতে অনেক গ্রাহক অতিরিক্ত অর্থ গুনতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ করেছেন।

ভুক্তভোগী কয়েকজন গ্রাহকের প্রশ্ন, একটি রেস্টুরেন্ট বা ক্যাফেতে খাবার গ্রহণের উদ্দেশ্যে প্রবেশ করতেই যদি নির্ধারিত ফি দিতে হয়, তাহলে খাবারের প্রকৃত মূল্য কত এবং এই অতিরিক্ত অর্থ গ্রহণের যৌক্তিকতা কী? তাদের দাবি, বিষয়টি পরিষ্কারভাবে জানানো না হলে এটি গ্রাহক স্বার্থের পরিপন্থী হতে পারে।

তবে ক্যাফে কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী পূর্বে এই প্রবেশ মূল্যটা খাবারের সঙ্গে এডজাস্ট করা হতো কিন্তু বর্তমানে সেটা আর করা হচ্ছে না।
সচেতন মহলের দাবি, গ্রাহকদের কাছ থেকে কোনো ধরনের অতিরিক্ত চার্জ নেওয়া হলে তা স্পষ্টভাবে প্রদর্শন এবং তার যৌক্তিক ব্যাখ্যা প্রদান করা প্রয়োজন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও বিষয়টি খতিয়ে দেখা উচিত বলে মনে করছেন তারা।

প্রশ্ন উঠেছে—রেস্টুরেন্টে খাবার খেতে গিয়ে প্রবেশ ফি আদায় কতটা যৌক্তিক, আর এতে গ্রাহকরা প্রকৃতপক্ষে অতিরিক্ত আর্থিক বোঝার মুখে পড়ছেন কি না—সেই উত্তর এখন খুঁজছেন যশোরের ভোক্তারা।



error: Content is protected !!