July 28, 2026, 12:33 pm
শিরোনাম:
আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হরিনাকুন্ডু থানা পুলিশের যৌথ একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার কালীগঞ্জে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্ব সম্পন্ন চট্টগ্রাম বহিঃনোঙরে অপরাধ দমনে জিরো টলারেন্সে কোস্ট গার্ড, অভিযান অব্যাহত চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা ২৪ ঘণ্টায় ১৩৫ টন বর্জ্য অপসারণ: চট্টগ্রামে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানের অনন্য রেকর্ড শৈলকুপার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের মকছেদ আলীর ছেলে ইছহাক হোসেনকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
Notice :
অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ঝিনাইদহে নিবন্ধনহীন ১৯৮ ক্লিনিক-ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা কালীগঞ্জে কাশিপুর রেলগেট এলাকায় ট্রেনে কা.টা পড়ে, দুই পা হারালেন এক যুবক। ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে করা মামলা খারিজ ১০নং বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের কাঠবাড়ির (নির্বাচনী বাজার সংলগ্ন)মোঃ একরামুল দিন- দুপুরে ভাতিজার হাতে খু*ন। ইটবোঝাই ট্রলির ধাক্কায় পুলিশ সদস্যের স্ত্রীর মর্মান্তিক মৃত্যু! কাশিয়ানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সাবেক রাষ্ট্রপতি জমির উদ্দিনকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় প্রধানমন্ত্রী শৈলকুপায় শিক্ষার্থীকে চুল কেটে দিলেন সভাপতি, শিক্ষকের দিকে তেড়ে গেলেন বাবা!

ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালিতে নীল আকাশী রঙের মিছিল

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার
বিশ্বকাপ ফুটবল ২০২৬-কে সামনে রেখে ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৬ জুন) সকালে আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহের উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নতুন ধোপাঘাটা ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।
র‌্যালিতে আর্জেন্টিনার জার্সি পরিহিত শত শত ফুটবলপ্রেমী তরুণ-তরুণী, শিশু ও বিভিন্ন বয়সী সমর্থক অংশ নেন। তাদের হাতে ছিল আর্জেন্টিনার জাতীয় পতাকার পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও মিনি ফ্ল্যাগ। শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল প্রায় ৫০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার বিশাল পতাকা, যা সমর্থকরা বহন করেন।
এ ছাড়া আর্জেন্টিনার পতাকায় সজ্জিত প্রাইভেট কার, ছাদখোলা জিপ, বিশেষ বাইক শো, ব্যান্ড পার্টি, ডিজে টিম, আকাশি-সাদা বেলুন ও রঙিন স্মোক পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে। সমর্থকদের স্লোগান ও বাদ্যযন্ত্রের তালে তালে শহরজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
র‌্যালির আগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য ও দিকনির্দেশনা দেন আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহের উপদেষ্টা সদস্য ও ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, এম রায়হান, স্ট্রাইকার ভলান্টিয়ার শাহীনুর রহমান লিটন, ডিফেন্ডার ভলান্টিয়ার আহসান জিকু, কিপার ভলান্টিয়ার শাহজাহান নবীন, মিডফিল্ড ভলান্টিয়ার সামিউল পারভেজ সামি এবং ডিফেন্ডার ভলান্টিয়ার সুলতান আল এনাম।
এ সময় ফ্যান ক্লাবের ডিফেন্ডার ভলান্টিয়ার জহিরুল ইসলাম, ইনজামামুল হক, শিমুল হোসেন, সাকিব হোসেন, ইমরান, সোহাগ, নাহিদ, নয়ন, শাকিল, শাওন, তরিকুল ইসলাম, শফিক হোসেন, জাহিদুজ্জামান, শোয়েব আহমেদ, হোসাইন পার্সি, জিসান, রিজভী, হোসাইন রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
শহীদ মিনার থেকে বের হয়ে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শহরের বিভিন্ন মহল্লা থেকে ছোট ছোট মিছিল এসে মূল শোভাযাত্রায় যুক্ত হয়। হাতে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা এবং রঙিন বেলুন নিয়ে সমর্থকরা আনন্দে মেতে ওঠেন। বিশ্বকাপের থিম সংগীতের তালে নেচে-গেয়ে ফুটবল উন্মাদনায় অংশ নেন তারা।
র‌্যালিতে অংশ নিতে আসা শিশু তাহফিম আহাম্মেদ নিশাদ বলেন, “আমি আর্জেন্টিনার সমর্থক। এত বড় র‌্যালিতে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। আমি চাই আর্জেন্টিনা বিশ্বকাপে ভালো খেলুক।” আর এত মানুষের অংশগ্রহণ দেখে খুব ভালো লাগছে।
এসএসসি পরীক্ষার্থী সিয়াম সরদার বলেন, “ফুটবল আমার খুব প্রিয় খেলা। আর্জেন্টিনার খেলা আমি নিয়মিত দেখি। “বিশ্বকাপকে সামনে রেখে এমন আয়োজন সত্যিই আনন্দের। বন্ধুদের সঙ্গে র‌্যালিতে অংশ নিয়েছি। আশা করি, আর্জেন্টিনা এবারও ভালো খেলবে।”
তরুণী সাদিয়া মল্লিক বলেন, “আর্জেন্টিনা শুধু একটি দল নয়, এটি আমাদের আবেগের নাম। এত সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অংশ নিতে পেরে খুব আনন্দ লাগছে। বিশ্বকাপ ঘিরে এমন আয়োজন ফুটবলপ্রেমীদের আরও কাছাকাছি নিয়ে আসে।”
সরকারি নূরুন নাহার মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী কেয়া খাতুন বলেন, “বিশ্বকাপ ঘিরে সমর্থকদের এমন উৎসাহ দেখে ভালো লাগছে। আমরা চাই একটি সুন্দর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্বকাপ দেখতে।” আর “আর্জেন্টিনার প্রতি ভালোবাসা থেকেই আজকের র‌্যালিতে এসেছি। নারী-পুরুষ, শিশু-কিশোর সবাই একসঙ্গে অংশ নেওয়ায় আয়োজনটি আরও প্রাণবন্ত হয়েছে। আমি আশা করি, বিশ্বকাপে আর্জেন্টিনা সমর্থকদের প্রত্যাশা পূরণ করবে।”
সরকারি কেশবচন্দ্র কলেজ (কেসি কলেজ)-এর অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী লাবনী আক্তার বলেন, “ফুটবল মানুষকে এক করে। আর্জেন্টিনা সমর্থকদের এই আয়োজন উৎসবের আবহ তৈরি করেছে। এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকুক।”
আয়োজকদের ভাষ্য, ফুটবলের প্রতি ভালোবাসা এবং আর্জেন্টিনা দলের প্রতি সমর্থন প্রকাশের লক্ষ্যেই এ আয়োজন। তারা আশা প্রকাশ করেন, বিশ্বকাপ ২০২৬-এ আর্জেন্টিনা ভালো পারফরম্যান্স করে সমর্থকদের প্রত্যাশা পূরণ করবে।
আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহের স্ট্রাইকার ভলান্টিয়ার শাহীনুর রহমান লিটন বলেন, “প্রাণের উচ্ছ্বাসে হাজারো সমর্থক আজকের শোভাযাত্রায় অংশ নিয়েছেন। এটি সকল সমর্থকের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা আশা করি, আর্জেন্টিনা আবারও শিরোপা জিতবে। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশও বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নেবে। তবে শেষ পর্যন্ত যে দলই চ্যাম্পিয়ন হোক, ফুটবলের জয় হোক।”
র‌্যালি শেষে নতুন ধোপাঘাটা ব্রিজ এলাকায় সমবেত হন সমর্থকরা। সেখানে ডিজে উৎসব ও আনন্দ উদযাপনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়। সমর্থকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহে পুরো আয়োজন প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হয়েছে।



error: Content is protected !!