September 21, 2026, 1:03 am
শিরোনাম:
এলাকার প্রধান সড়ক যেন মরণফাঁদ: হিয়ারিংয়ে সংস্কারের জোর দাবি ক্ষুদ্র জনগোষ্ঠীর কালিগঞ্জে ২ বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ১ ইউপি সদস্য সহ ৩ নারীর মৃত্যু মুক্তাগাছায় এসএসসি, দাখিল ও কারিগরী পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা। সেবারহাটে ‘MENZO’ শপের নতুন আউটলেটের জাকজমকপূর্ণ উদ্বোধন শিশু সাজিদুর রহমানের ৭ম জন্মদিন উদযাপিত। উ’গ্র’বা’দের ষড়যন্ত্র রুখে জাতীয় জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যেতে হবে। কালিগঞ্জের চরদহা বায়তুল আমান জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। শান্তিপূর্ণ পরিবেশে শৈলকুপা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন। কালীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু। আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী।
Notice :
ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য।

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা ঝিনাইদহের পল্লী চিকিৎসক নিহত

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার
কক্সবাজার-টেকনাফ সড়কে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ঝিনাইদহের পল্লী চিকিৎসক মোশাররফ হোসেন (৭০) নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা দেলোয়ার হোসেন নামে অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোশাররফ হোসেন ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং শ্যামনগর গ্রামের মকবুল বিশ্বাসের ছেলে। তাদের ভ্রমণ সঙ্গী ফারুক হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শুক্রবার দুপুরে জানান, বর্তমানে নিহতের মরদেহ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে।
এদিকে শ্যামনগর গ্রামের সাবেক ইউপি সদস্য ও স্কুল শিক্ষক রবিউল ইসলাম জানান, মোশাররফ হোসেন প্রতি বছরই মোটরসাইকেল নিয়ে দেশের বিভিন্ন স্থানে ভ্রমণে বের হতেন। শুক্রবার সকাল ১০টার দিকে তিনি মোটরসাইকেলযোগে টেকনাফ থেকে কক্সবাজারের দিকে আসছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে জ্যামে দাঁড়িয়ে থাকা একটি পাথর বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার সফর সঙ্গী দেলোয়ার হোসেন গুরুতর আহত হন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে ঝিনাইদহের পল্লী চিকিৎসক মোশাররফ হোসেনের মৃত্যুর বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে এই দুর্ঘটনার বিষয়ে কক্সবাজারের সংশ্লিষ্ট থানা পুলিশ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বার্তা আসেনি।



error: Content is protected !!