September 13, 2026, 12:00 am
শিরোনাম:
ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ‘জামায়াতের সঙ্গেই আঁতাত করে রাজপথে মিছিলের সাহস পাচ্ছে আওয়ামী লীগ’! ঝিনাইদহে পৌর ছাত্রলীগের সভাপতি অপু ইসলাম গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। মুসলিম মেয়ের প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান মেয়ে ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হত্যার হুমকি ও অপপ্রচারের অভিযোগ শৈলকুপা উপজেলার ৯নং মনোহরপুর ইউনিয়ন নির্বাচনে, ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, আমিরুল ইসলাম পান্না। সংসদে সড়কমন্ত্রী মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭টি বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’ চুক্তির টাকা কম দেওয়াই থানায় এজাহার মামলা দায়ের। ট্রাফিক বিভাগের পেশাদারিত্ব নিশ্চিতে বিশেষ সম্মাননা প্রদান করে কেএমপি কমিশনার। ঝিনাইদহের শৈলকূপার বগুড়া ইউনিয়নের দলিলপুর গ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ।
Notice :
কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

অশ্রুসিক্ত নয়নে আব্দুল হাই মহাবিদ্যালয় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

মোঃ লিটন হোসেন ঝিনাইদহঃ

 

মোঃ লিটন হোসেন ঝিনাইদহঃ

শৈলকূপা উপজেলার ঐতিহ্যবাহী আব্দুল হাই মহাবিদ্যালয় এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২৪শে জুন রোজ বুধবার কলেজের হলরুমে এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মহাবিদ্যালয় অধ্যক্ষ শেখ কবিরুল ইসলাম এবং অত্র অভিভাবক সদস্য মোঃ বদিউজ্জামান (বদি),সেন বাংলা টেলিভিশনের চেয়ারম্যান মোঃ লিটন হোসেন। শিক্ষক-শিক্ষিকা কর্মচারীবৃন্দ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মহাবিদ্যালয় পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়, এরপর বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা। শিক্ষা জীবনের স্মৃতি চারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেক শিক্ষার্থী। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন ইশরাত জেরিন তিশা, মোঃ রাশেদ আহমেদ,পূর্ণিমা খাতুন
(প্রাক্তন শিক্ষার্থী) মোঃ সাব্বির হোসেন, সহ অনেকেই। অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই মহাবিদ্যালয় অধ্যক্ষ শেখ কবিরুল ইসলাম বলেন বিদায় মানে শেষ নয়, বরং নতুন এক উচ্চতর শিক্ষা জীবনের শুরু। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মহাবিদ্যালয়ে যে নৈতিক শিক্ষা তোমরা গ্রহণ করেছো, তা যেন আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগে।” এবং শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন তিনি । অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মহাবিদ্যালয় অভিভাবক সদস্য মোঃ বদিউজ্জামান বদি। তারা বক্তব্যে শিক্ষার্থীদের পরীক্ষার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এবার বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই মহাবিদ্যালয়ের এইচএসসি-২০২৬ ব্যাচের সর্বমোট ১১১জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত করেন অত্র বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মহাবিদ্যালয়ের রাসেল বাবু, প্রভাষক- ফিন্যান্স ব্যাংকিংও বীমা । উল্লেখ্য যে, আগামী ০২ জুলাই ২০২৬ থেকে এইসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে।



error: Content is protected !!