জমি নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগ: সংবাদ সম্মেলনে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি
স্টাফ রিপোর্টার
Update Time :
Sunday, June 28, 2026
/
স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের শৈলকুপায় নিজের নামে থাকা জমি নিয়ে মিথ্যা বানোয়াট তথ্য ছড়ানো ও হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মো. আমিরুল ইসলাম (৭৩)। তিনি উপজেলার উত্তর মির্জাপুর গ্রামের মৃত আব্দুল গনি জোয়ারদারের ছেলে।
বুধবার (২৪ জুন ২০২৬) শৈলকুপা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার নিজস্ব নামীয় সম্পত্তি নিয়ে একটি পক্ষ বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
আমিরুল ইসলাম বলেন, উল্লিখিত জমিগুলো পূর্বপুরুষের সূত্রে পাওয়া এবং পরবর্তীতে সরকারি রেকর্ডেও তার নামে অন্তর্ভুক্ত হয়েছে। তিনি দাবি করেন, জমির বিষয়ে পূর্বে ভূমি অফিসের তদন্তেও তার পক্ষে প্রতিবেদন দেওয়া হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, কিছু ব্যক্তি পূর্বের বিরোধের জেরে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও মামলা দিয়ে হয়রানি করছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এসব অভিযোগের কারণে তিগনি সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তিনি প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।