
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি :
খবরের কাগজ পাঠক সংগঠন বন্ধুজন শৈলকুপা উপজেলা কমিটি গঠন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ৩ জুলাই শুক্রবার বিকালে পথ শিল্পাঙ্গন কার্যালয়ে এ উপলক্ষে এক সভা ও চা চক্রের আয়োজন করা হয়। শৈলকুপা সম্মিলিত শিল্পী সমাজ এর আহবায়ক ফিরোজ খান নুন এর সভাপতিত্বে এবং খবরের কাগজ শৈলকুপা উপজেলা প্রতিনিধি আলমগীর অরণ্যের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আবুল হাশেম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাধন বিশ্বাস, কাতলাগাড়ি কলেজ এর প্রভাষক আরজু আহমেদ, শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ। সভায় খবরের কাগজ পাঠক সংগঠন বন্ধুজন এর গঠনতন্ত্র পাঠ ও আলোচনা করা হয়। পরে সর্বসম্মতিক্রমে ক্রমে কাতলাগাড়ি কলেজ এর প্রভাষক আরজু আহমেদকে আহবায়ক, শিক্ষক জাহাঙ্গীর আলম এবং আসাদুজ্জামান রয়েলকে যুগ্ম সম্পাদক করে ১৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন খাইরুল ইসলাম, সুজন বিপ্লব, সুজিত মজুমদার, উপায়ন আনাম, রাজিব মাহমুদ টিপু, ফখরুদ্দিন হৃদয়, ফরহাদ হোসেন, সমির উদ্দীন, মো. আসাদুজ্জামান,শাহীনুর বেগম, উম্মে কুলসুম ও সিলভিয়া খাতুন।
পরে শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রয়াত বিজ্ঞান শিক্ষক বাকিবুল ইসলাম বকুল স্যারের স্মরণে একটি বকুল গাছের চারা রোপন করা হয়।