July 29, 2026, 2:09 pm
শিরোনাম:
শৈলকূপা চড়িয়ার বিল বাজার মিতু বেকারিতে অভিযান! গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ কাফরুলে যুবদলকর্মী হত্যা কালীগঞ্জের চার খুনি সাবেক এমপির ঘনিষ্ট, দেখা গেছে বিএনপির মিছিলেও নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টালিংয়ের মানববন্ধনের ঘোষণা আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হরিনাকুন্ডু থানা পুলিশের যৌথ একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার কালীগঞ্জে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্ব সম্পন্ন চট্টগ্রাম বহিঃনোঙরে অপরাধ দমনে জিরো টলারেন্সে কোস্ট গার্ড, অভিযান অব্যাহত
Notice :
অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ঝিনাইদহে নিবন্ধনহীন ১৯৮ ক্লিনিক-ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা কালীগঞ্জে কাশিপুর রেলগেট এলাকায় ট্রেনে কা.টা পড়ে, দুই পা হারালেন এক যুবক। ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে করা মামলা খারিজ ১০নং বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের কাঠবাড়ির (নির্বাচনী বাজার সংলগ্ন)মোঃ একরামুল দিন- দুপুরে ভাতিজার হাতে খু*ন। ইটবোঝাই ট্রলির ধাক্কায় পুলিশ সদস্যের স্ত্রীর মর্মান্তিক মৃত্যু! কাশিয়ানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সাবেক রাষ্ট্রপতি জমির উদ্দিনকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় প্রধানমন্ত্রী শৈলকুপায় শিক্ষার্থীকে চুল কেটে দিলেন সভাপতি, শিক্ষকের দিকে তেড়ে গেলেন বাবা!

শৈলকুপার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের মকছেদ আলীর ছেলে ইছহাক হোসেনকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

অনলাইন নিউজ ডেস্ক

‎অনলাইন নিউজ ডেস্ক

১৭ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার পর জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। এই রাজনৈতিক পরিবর্তনের পর শৈলকুপার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের মকছেদ আলীর ছেলে ইছহাক হোসেনকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
‎‎সূত্র জানায়, আওয়ামী লীগের শাসনামলে ইছহাক হোসেন দলীয় প্রভাব কাজে লাগিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেন। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পরে শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম. আব্দুল হাকিম আহমেদের ঘনিষ্ঠ হিসেবে তিনি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। এছাড়া সাবেক চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নুর সঙ্গেও তার ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক ছিল।
‎অভিযোগকারীদের ভাষ্য, ওই সময়ে এলাকায় হামলা, চাঁদাবাজি, মাদক সংশ্লিষ্টতা, সালিশ বাণিজ্য এবং সাধারণ মানুষের ওপর প্রভাব বিস্তারের মতো নানা কর্মকাণ্ডের অভিযোগ আছে।
‎‎স্থানীয়দের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পর ইছহাক হোসেন নিজের অবস্থান পরিবর্তনের চেষ্টা করেন। তিনি বর্তমানে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং নিজেকে বিএনপিপন্থী হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছেন। একই সঙ্গে অতীতে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তোলা বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলেছেন বলেও নিশ্চিত হওয়া গেছে।
‎‎এদিকে উপজেলা দলিল লেখক সমিতির নেতৃত্বে তাকে আনার চেষ্টা চলছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপির একটি অংশের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। তাদের দাবি, অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং যাদের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ রয়েছে, তাদের গুরুত্বপূর্ণ সাংগঠনিক বা পেশাজীবী সংগঠনের নেতৃত্বে আনা হলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। বিএনপির আদর্শ ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে হলে সুবিধাবাদী ও অনুপ্রবেশকারী সাবেক আওয়ামী লীগের এই ক্যাডারদের দূরে রাখাই সময়ের দাবি। তবেই জাতীয়তাবাদী রাজনীতিতে সুদিনের সুবাতাস বইবে।



error: Content is protected !!