July 29, 2026, 2:20 pm
শিরোনাম:
দাগনভূঞায় উদ্বোধন হতে যাচ্ছে আধুনিক ডিজিটাল সাইন প্রতিষ্ঠান ‘সফল’ শৈলকূপা চড়িয়ার বিল বাজার মিতু বেকারিতে অভিযান! গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ কাফরুলে যুবদলকর্মী হত্যা কালীগঞ্জের চার খুনি সাবেক এমপির ঘনিষ্ট, দেখা গেছে বিএনপির মিছিলেও নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টালিংয়ের মানববন্ধনের ঘোষণা আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হরিনাকুন্ডু থানা পুলিশের যৌথ একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার কালীগঞ্জে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্ব সম্পন্ন
Notice :
অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ঝিনাইদহে নিবন্ধনহীন ১৯৮ ক্লিনিক-ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা কালীগঞ্জে কাশিপুর রেলগেট এলাকায় ট্রেনে কা.টা পড়ে, দুই পা হারালেন এক যুবক। ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে করা মামলা খারিজ ১০নং বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের কাঠবাড়ির (নির্বাচনী বাজার সংলগ্ন)মোঃ একরামুল দিন- দুপুরে ভাতিজার হাতে খু*ন। ইটবোঝাই ট্রলির ধাক্কায় পুলিশ সদস্যের স্ত্রীর মর্মান্তিক মৃত্যু! কাশিয়ানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সাবেক রাষ্ট্রপতি জমির উদ্দিনকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় প্রধানমন্ত্রী শৈলকুপায় শিক্ষার্থীকে চুল কেটে দিলেন সভাপতি, শিক্ষকের দিকে তেড়ে গেলেন বাবা!

কালীগঞ্জে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্ব সম্পন্ন

শেখ শরিফুল ইসলাম সাতক্ষীরা কালিগঞ্জে

 

শেখ শরিফুল ইসলাম সাতক্ষীরা কালিগঞ্জে

সাতক্ষীরা কালিগঞ্জে”দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়ব, আগামীর শুদ্ধতা নিশ্চিত করব”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালীগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী গণসচেতনতা সৃষ্টি এবং সততা চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতা–২০২৬-এর ১৬ টি মাধ্যমিক বিদ্যালয় নিয়ে প্রথম পর্ব সম্পন্ন হয়েছে। এবং ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলার ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন কার্যালয় খুলনা এর সহযোগিতায় রচনা ও বিতর্ক প্রতিযোগিতা করা হয়।
প্রথম পর্বের বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল— “দুর্নীতির মাত্রা কমানো সম্ভব, সমূলে উৎপাটন অসম্ভব।” এ বিষয়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তথ্য, যুক্তি ও বাস্তব উদাহরণের আলোকে পক্ষে-বিপক্ষে প্রাণবন্ত বক্তব্য উপস্থাপন করেন। কালিগঞ্জ উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বিতর্ক প্রতিযোগিতা ও সতত স্টোর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভাবপ্রাপ্ত) মোস্তফা আবু রায়হান, বিচারকদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, কালিগঞ্জ সরকারি মহাবিদ্যালয় এর অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক সোমা বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হোসেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম সদস্য মাহমুদুর রহমান শিক্ষক শামীমুর রহমান প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ হতে ছিলেন। প্রথম পর্বে দ্বিতীয় দিনে আটটি মাধ্যমিক বিদ্যালয়ে নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও মৌতলা মাধ্যমিক বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড আগামী ২৮ জুলাই সকাল দশটায় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। বিতর্ক প্রতিযোগিতায় ৮ টি স্কুল অংশগ্রহণ করবে।সভাপতি এর বক্তব্যে জানান, শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিক মূল্যবোধ ও দুর্নীতিবিরোধী চেতনা বিকাশের লক্ষ্যে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতা–২০২৬ আয়োজন করা হবে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে সৎ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। ফাইনালে সকল অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান করা হবে।



error: Content is protected !!