July 29, 2026, 2:20 pm
শিরোনাম:
দাগনভূঞায় উদ্বোধন হতে যাচ্ছে আধুনিক ডিজিটাল সাইন প্রতিষ্ঠান ‘সফল’ শৈলকূপা চড়িয়ার বিল বাজার মিতু বেকারিতে অভিযান! গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ কাফরুলে যুবদলকর্মী হত্যা কালীগঞ্জের চার খুনি সাবেক এমপির ঘনিষ্ট, দেখা গেছে বিএনপির মিছিলেও নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টালিংয়ের মানববন্ধনের ঘোষণা আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হরিনাকুন্ডু থানা পুলিশের যৌথ একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার কালীগঞ্জে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্ব সম্পন্ন
Notice :
অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ঝিনাইদহে নিবন্ধনহীন ১৯৮ ক্লিনিক-ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা কালীগঞ্জে কাশিপুর রেলগেট এলাকায় ট্রেনে কা.টা পড়ে, দুই পা হারালেন এক যুবক। ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে করা মামলা খারিজ ১০নং বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের কাঠবাড়ির (নির্বাচনী বাজার সংলগ্ন)মোঃ একরামুল দিন- দুপুরে ভাতিজার হাতে খু*ন। ইটবোঝাই ট্রলির ধাক্কায় পুলিশ সদস্যের স্ত্রীর মর্মান্তিক মৃত্যু! কাশিয়ানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সাবেক রাষ্ট্রপতি জমির উদ্দিনকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় প্রধানমন্ত্রী শৈলকুপায় শিক্ষার্থীকে চুল কেটে দিলেন সভাপতি, শিক্ষকের দিকে তেড়ে গেলেন বাবা!

হরিনাকুন্ডু থানা পুলিশের যৌথ একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার
হরিনাকুন্ডুতে কৃষকদল নেতা হত্যা মামলা: ইউপি চেয়ারম্যান ঝন্টু ও তাঁর ভাই গ্রেপ্তার
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আবুল কাসেম হত্যা মামলায় কাপাশহাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু ও তাঁর ছোট ভাই তুষারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে ঝিনাইদহ জজ কোর্ট এলাকা থেকে জেলা পুলিশ ও হরিনাকুন্ডু থানা পুলিশের যৌথ একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাপাশহাটিয়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আবুল কাসেম হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় ইউপি চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু ও তাঁর ভাই তুষার অন্যতম এজাহারনামীয় আসামি। দীর্ঘদিন ধরে তাঁরা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আসামিদ্বয় ঝিনাইদহ জজ কোর্ট এলাকায় অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “কৃষকদল নেতা আবুল কাসেম হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং বিকেলে আদালতে সোপর্দ করা হবে।”
উল্লেখ্য, রাজনৈতিক ও পূর্বশত্রুতার জের ধরে কাপাশহাটিয়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আবুল কাসেমকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। উক্ত ঘটনায় নিহত পরিবারের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু ও তাঁর ভাই তুষারসহ একাধিক ব্যক্তিকে আসামি করে হরিনাকুন্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল।



error: Content is protected !!