মোঃ আলাউদ্দিন লিংকন স্টাফ রিপোর্টার
ফেনীর দাগনভূঞায় সাইন বোর্ডের জগতে এক নতুন মাত্রা যোগ করতে চালু হচ্ছে অত্যাধুনিক ডিজিটাল সাইন প্রতিষ্ঠান ‘সফল ডিজিটাল সাইন’। খুব শীঘ্রই জিরো পয়েন্ট সিরাজ টাওয়ারের ৪র্থ তলায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি গুণগত মান বজায় রেখে এবং দ্রুততম সময়ে গ্রাহকদের সেবা প্রদান করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করছে। এখানে আধুনিক ডিজিটাল সাইন প্রযুক্তি ব্যবহার করে সব ধরণের সাইন বোর্ডের কাজ করা হবে। ‘সফল ডিজিটাল সাইন’-এ যেসব সেবা পাওয়া যাবে: ব্যানার, সাইনবোর্ড,ভিনাইল,ফেস্টুন,প্যানা,বিলবোর্ড এ ব্যাপারে প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা জানান, “আমরা দাগনভূঞার মানুষের জন্য উন্নত প্রযুক্তির সাইনেজ সেবা দিতে চাই। গ্রাহকদের চাহিদা অনুযায়ী সঠিক সময়ে এবং সাশ্রয়ী মূল্যে সেরা কাজ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।” প্রতিষ্ঠানটির লোকেশন এবং যোগাযোগ: ঠিকানা: জিরো পয়েন্ট সিরাজ টাওয়ার (৪র্থ তলা), বসুরহাট রোড, দাগনভূঞা, ফেনী। যোগাযোগ: 01823-588343, 01886-573953 উল্লেখ্য, আধুনিক প্রযুক্তির ডিজিটাল সাইন প্রতিষ্ঠানের আগমনে দাগনভূঞা এবং এর আশেপাশের এলাকার মানুষ উপকৃত হবেন বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা।







