July 29, 2026, 11:18 pm
শিরোনাম:
শৈলকুপায় ক্ষমতার পালাবদলে আ’লীগ সমর্থিতদের ‘বিএনপি প্রীতি’: ইছহাক হোসেনকে নিয়ে তুমুল বিতর্ক দাগনভূঞায় উদ্বোধন হতে যাচ্ছে আধুনিক ডিজিটাল সাইন প্রতিষ্ঠান ‘সফল’ শৈলকূপা চড়িয়ার বিল বাজার মিতু বেকারিতে অভিযান! গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ কাফরুলে যুবদলকর্মী হত্যা কালীগঞ্জের চার খুনি সাবেক এমপির ঘনিষ্ট, দেখা গেছে বিএনপির মিছিলেও নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টালিংয়ের মানববন্ধনের ঘোষণা আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হরিনাকুন্ডু থানা পুলিশের যৌথ একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার
Notice :
অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ঝিনাইদহে নিবন্ধনহীন ১৯৮ ক্লিনিক-ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা কালীগঞ্জে কাশিপুর রেলগেট এলাকায় ট্রেনে কা.টা পড়ে, দুই পা হারালেন এক যুবক। ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে করা মামলা খারিজ ১০নং বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের কাঠবাড়ির (নির্বাচনী বাজার সংলগ্ন)মোঃ একরামুল দিন- দুপুরে ভাতিজার হাতে খু*ন। ইটবোঝাই ট্রলির ধাক্কায় পুলিশ সদস্যের স্ত্রীর মর্মান্তিক মৃত্যু! কাশিয়ানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সাবেক রাষ্ট্রপতি জমির উদ্দিনকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় প্রধানমন্ত্রী শৈলকুপায় শিক্ষার্থীকে চুল কেটে দিলেন সভাপতি, শিক্ষকের দিকে তেড়ে গেলেন বাবা!

কটিয়াদী পৌর নির্বাচন: পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা ‘সৈয়দ সামসুল আরেফিন তারা’কে নিয়ে ভোটারদের মাঝে ব্যাপক গুঞ্জন

এ.এস.এম হামিদ হাসান কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

 

এ.এস.এম হামিদ হাসান
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

​আসন্ন কটিয়াদী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মাঝে আলোচনা এখন তুঙ্গে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নানা সমীকরণের মধ্যে পরিচ্ছন্ন ভাবমূর্তি ও দীর্ঘদিনের ত্যাগী নেতা হিসেবে অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনায় উঠে এসেছে সৈয়দ শামসুল আরেফিন (তারা)-এর নাম। তিনি ইতিমধ্যেই প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করে সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন।

​কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার এক কৃতি সন্তান সৈয়দ শামসুল আরেফিন তারা। রাজপথ থেকে উঠে আসা সাবেক এই তুখোড় ছাত্রনেতা বর্তমানে কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন অকুতোভয় লড়াকু সৈনিক হিসেবে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের কাছে তার রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা।

​স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের নানা প্রতিকূল ও সুখে-দুঃখে নেতা-কর্মীদের পাশে থেকে অবিচলভাবে সংগ্রাম করে গেছেন তিনি। দলের জন্য ত্যাগ স্বীকার করা এই নেতা উপজেলার একজন বিশিষ্ট সমাজসেবক হিসেবেও সুপরিচিত। দলমত, ধর্মবর্ণ বা বিশেষ কোনো গোত্রের ভেদাভেদ ভুলে তিনি সবসময় কটিয়াদীর সাধারণ ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সকলকে সমান দৃষ্টিতে মূল্যায়ন করার এক অনন্য মানবিক গুণ রয়েছে তার মাঝে।

​সাধারণ ভোটার এবং স্থানীয় নেতা-কর্মীদের মতে, সৈয়দ শামসুল আরেফিন তারা একজন অত্যন্ত কর্মীবান্ধব ও জনবান্ধব অভিভাবক। বিপদে-আপদে তিনি সবসময় সাধারণ মানুষের ডাকে সাড়া দিয়ে আসছেন। জনগণের প্রতি এই নিবেদিতপ্রাণ নেতা আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয়ী হলে কটিয়াদী পৌরসভার উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং একটি আদর্শ ও বৈষম্যহীন পৌরসভা গঠনে অগ্রণী ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয় সর্বস্তরের জনগণ।



error: Content is protected !!