September 14, 2026, 12:49 am
শিরোনাম:
অভয়নগরে ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঝিনাইদহ পৌরসভা’র অদক্ষ প্রকৌশলী ( ইঞ্জিনিয়ার ) দিয়ে চলছে উন্নয়ন কাজ। শহরের প্রধান ড্রেন নির্মাণে অদক্ষ নকশার খেসারত দেবে সাধারণ মানুষ? নওয়াপড়ায় ৮০ পিস ইয়াবা সহ আনিসুর রহমান আটক বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন–২০২৬ ঝিনাইদহের শৈলকুপার পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুজ্জামান রকি মৃত্যু হয়েছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ‘জামায়াতের সঙ্গেই আঁতাত করে রাজপথে মিছিলের সাহস পাচ্ছে আওয়ামী লীগ’! ঝিনাইদহে পৌর ছাত্রলীগের সভাপতি অপু ইসলাম গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। মুসলিম মেয়ের প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান মেয়ে ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হত্যার হুমকি ও অপপ্রচারের অভিযোগ
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

শ্রীপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, পুড়লো ৪ দোকান, ক্ষতি ৪ লাখ টাকা

মহিতোষ বিশ্বাস, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:

 

মহিতোষ বিশ্বাস, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর কালীবাড়ি বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ৪টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়সুত্রে জানা যায়, ২৭ জুলাই ২০২৬, রবিবার ভোর রাত আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে শ্রীপুর থানাধীন দারিয়াপুর ইউনিয়নের দারিয়াপুর কালীবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রথমে একটি মুদিখানা দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের আরও ৩টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো, আজিজুর রহমান আজিজ এর- মুদিখানার দোকান, ওহিদুল শেখ এর মুদিখানার দোকান, বাবলু বিশ্বাস এর ইলেকট্রনিক দোকান ও রাহাত এর সু-স্টোরের দোকান। তারা সবাই দারিয়াপুর গ্রামের বাসিন্দা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে দোকানের মালামাল, নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

ঘটনায় এলাকায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।



error: Content is protected !!